ads

বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

খবর টি পড়েছেন : ১৭৮
শ্রীবরদীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে সোমেশ্বরী নদীর পানিতে ডুবে মদিনা (৬) ও মিশামনি (৬) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার রানীশিমুল ইউনিয়নের ছোট বালিজুরি গ্রামের সোমেশ্বরী নদী থেকে ওই দুই শিশুর লাশ উদ্ধার করে স্বজনরা। মৃত মদিনা ছোট বালিজুরি গ্রামের ময়নাল মিয়ার মেয়ে ও মিশামনি পার্শ্ববর্তী রাঙাজান গ্রামের মিনাল মিয়ার মেয়ে। মদিনা ও মিশা মনি মামাতো-ফুফাতো বোন এবং বালিজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।

Shamol Bangla Ads

জানা যায়, প্রতিদিনের ন্যায় বুধবার সকালে মদিনা ও মিশামনি বাড়ি থেকে স্কুলে যায়। কিন্তু স্কুল ছুটির পর বাড়ি না ফেরায় বিকালে স্বজনরা তাদের খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে নিখোঁজের সংবাদটি স্থানীয় মসজিদের মাইক দিয়ে মাইকিং করা হয়। তারপরও খোঁজ মেলেনি তাদের। পরে রাতে ছোট বালিজুরি এলাকার ময়নাল মিয়ার বাড়ির পাশের সোমেশ্বরী নদী থেকে ওই দুই শিশুর লাশ উদ্ধার করা হয়।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি প্রদান করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অস্তিত্ব সংকটে শেরপুরের ‘বর্মন পল্লীর’ বাসিন্দারা পরবর্তী সংবাদ গারো পাহাড়ে রোপন হচ্ছে পরিবেশবান্ধব বৃক্ষ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads