ads

মঙ্গলবার , ২৮ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চীন-কোরিয়া থেকে আগতদের পর্যবেক্ষণে রাখবে সরকার : পররাষ্ট্রমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৪৮
চীন-কোরিয়া থেকে আগতদের পর্যবেক্ষণে রাখবে সরকার : পররাষ্ট্রমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, করোনাভাইরাসের ঠেকাতে সতর্কতার অংশ হিসেবে চীন ও দক্ষিণ কোরিয়া থেকে যারা দেশে আসছেন, তাদের পর্যবেক্ষণে রাখবে সরকার। ২৮ জানুয়ারি মঙ্গলবার রাজধানীর গুলশানে একটি হোটেলে ইউনিভার্সেল পিরিয়ডিক রিভিউয়ের বাস্তবায়ন উপলক্ষে এক কর্মশালা শেষে তিনি ওইসব কথা বলেন। আবদুল মোমেন বলেন, যারা ওইসব দেশ থেকে আসবে তাদের নাম-ঠিকানা নিয়ে রাখা হবে, যাতে করে কোনো ঘটনা ঘটলে আমরা বুঝতে পারি।
চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাসের উৎপত্তি। বাংলাদেশের অনেক উন্নয়ন প্রকল্পে ( পদ্মা সেতু, পায়রা ও বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র) অনেক চীনা কর্মী কাজ করছে। এসব চীনা কর্মীর সঙ্গে বাংলাদেশিদের কাজ করতে কোনো সমস্যা হবে কিনা প্রশ্ন করা হলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এতে কোনো অসুবিধা নাই। ভাইরাস না থাকলে অসুবিধা কোথায়?

Shamol Bangla Ads

ভ্রমণ সতর্কতার বিষয়ে আব্দুল মোমেন বলেন, আমরা কোনো ভ্রমণ সতর্কতা দিইনি। আমরা কোনো আতঙ্ক সৃষ্টি করতে চাই না। আমরা চলাচলে কোনো রেসট্রিকশন দিইনি। শুধু বলেছি আমরা সতর্ক থাকবো। তিনি আরও বলেন, চীনের উহান শহর থেকে দেশের মানুষদের ফিরিয়ে আনতে বাংলাদেশ, ভারতসহ অনেক দেশ আবেদন করেছে। তবে চীন সরকারের অনুমতি ছাড়া আমরা তাদের আনতে পারবো না। এ বিষয়ে আলোচনা চলছে।
আবদুল মোমেন বলেন, আমরা এ ব্যাপারে সজাগ আছি। দেশেও সে ধরনের ব্যবস্থা রেখেছি। এখানে হাসপাতালও তৈরি আছে। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে করোনা ভাইরাসের বিষয় নিয়ে একটি বৈঠক আছে বলেও জানান মন্ত্রী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ডেসটিনির এমডি রফিকুলের ৩ বছর কারাদণ্ড পরবর্তী সংবাদ ‘অংশীদারিত্ব’ এগিয়ে নিতে মার্কিন রাষ্ট্রদূত সুন্দরবনে

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads