শ্যামলবাংলা ডেস্ক : বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল। ছবিটির পরিচালনা করছেন জুয়েল মাহমুদ।
ওই চরিত্রে অভিনয় প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘বঙ্গমাতা একটি ঐতিহাসিক চরিত্র। যদিও এ চলচ্চিত্রে আমার উপস্থিতি একেবারেই কম পরিসরে; কিন্তু যেটুকু ছিল সেটিও গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধুর যৌবনকালের সময়টুকুতে দেখা যাবে আমাকে। তিনি তখন বেশ জনপ্রিয় হয়ে উঠছেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী আর মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সঙ্গে সারা দেশে আন্দোলন করে বেড়ান। আর আমি ঘর সামলাই। খুব চ্যালেঞ্জিং একটি চরিত্র। এখানে আমাকে তরুণী বয়সে দেখা যাবে।’

নির্মাতা জানান, ছবিতে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও অবদান তুলে ধরা হয়েছে । সম্প্রতি ওই চলচ্চিত্রে বঙ্গমাতার চরিত্রে শুটিং শুরু করেছেন পূর্ণিমা।




















