ads

মঙ্গলবার , ২১ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে কৃষকের লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ২২৬
শ্রীবরদীতে নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে কৃষকের লাশ উদ্ধার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের ৪ দিন পর শাজাহান মিয়া (৪৮) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২১ জানুয়ারি মঙ্গলবার সকালে উপজেলার আবুয়ারপাড়া বাজারের পাশে এক পুকুরে মাছ ধরার সময় জালে ওই কৃষকের লাশ উঠে আসে। শাজাহান স্থানীয় মৃত নাদের আলীর ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

Shamol Bangla Ads

জানা যায়, গত ১৮ জানুয়ারি বিকেলে রহস্যজনকভাবে নিখোঁজ হয় শাজাহান মিয়া। শাজাহানের পরিবারের লোকজন আশপাশে ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুজি করেও তার সন্ধান না পেয়ে ২০ জানুয়ারি ছোট ভাই আবুল হোসেন থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এদিকে মঙ্গলবার সকালে আবুয়ারপাড়া বাজারের পাশে কাজল মিয়ার পুকুরে মাছ ধরতে গেলে জালে আটকা পড়ে শাজাহান মিয়ার লাশ। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়।
নিহতের ছোটভাই আবুল হোসেন জানান, রহস্যজনকভাবে তার ভাই বাড়ি থেকে নিখোঁজ হয়। তবে তার সাথে কারো কোনো বিরোধ ছিলো না বলেও জানান তিনি।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার জানান, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের ১৩-১৬ গ্রেডের কর্মচারীদের কর্মবিরতি… পরবর্তী সংবাদ ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেটে নেত্রকোনাকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads