ads

সোমবার , ১৩ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে সেচ কমিটির অনুমতি না পেয়ে দিশেহারা অর্ধশতাধিক কৃষক

খবর টি পড়েছেন : ১৩০
ঝিনাইগাতীতে সেচ কমিটির অনুমতি না পেয়ে দিশেহারা অর্ধশতাধিক কৃষক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর প্রতিনিধি) : শেরপুরের ঝিনাইগাতীতে সেচ কমিটির অনুমতি না পেয়ে দিশেহারা হয়ে পরেছেন গভীর নলকুপ স্থাপনকারী অর্ধশতাধিক কৃষক। আবেদনকারী কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, বোরো মৌসুমের ২/৩মাস পূর্বে সেচ কমিটির অনুমতি পেতে আবেদন করেছেন তারা। অথচ বোরো মৌসুম শুরু হলেও আজও অনুমতি পাননি তারা। ফলে বোরো আবাদ ব্যাহত হবার আসংকায় পড়েছেন কৃষকরা।
জানা গেছে, গভীর নলকুপ স্থাপন ও বিদ্যুৎ সংযোগ পেতে উপজেলা সেচ কমিটির অনুমতি এবং ছাড়পত্রের প্রয়োজন হয়। উপজেলা সেচ কমিটির সভাপতি নির্বাহী অফিসার ও সদস্য সচিব বিএডিসি’র মাঠ কর্মকর্তা। কৃষকরা গভীর নলকুপ স্থাপনের পূর্বে উপজেলা সেচ কমিটির সভাপতির কাছে আবেদন করেন। প্রথমে বিএডিসি’র মাঠ কর্মকর্তা সরেজমিনে এক নলকুপ থেকে অপর নলকুপের দূরত্বসহ সঠিকতা যাচাই-বাছাই শেষে তা অনুমতির জন্য সুপারিশ করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার ২য় দফায় মাঠ পরিদর্শন শেষে কৃষকদের ছাড়পত্র দেন। ওই ছাড়পত্রের বলে বিদ্যুৎ সংযোগ নিয়ে চালাতে হয় গভীর নলকুপ। কাংশা গ্রামের কৃষক আঃ কাদের, আঃ লতিফ, আঃ আওয়াল, মোহাম্মদ আলী, তাওয়াকোচা গ্রামের হাজ্বী নূর উদ্দিন, আহাম্মদ আলী, দুপুরীয়া গ্রামের আনোয়ার হোসেন, সাহেব আলী, আলী মিয়া ও আনিছ মিয়া, নাচুন মহুরী গ্রামের রুবেল, হিটলার পানবর গ্রামের মোশারফ হোসেন ও হাছেন আলীসহ আরো অনেকেই জানান, চলতি মৌসুমে বোরো আবাদের লক্ষ্যে তারা প্রায় ৩মাস পূর্বে আবেদন করেছেন। কিন্তু আজো ছাড়পত্র না পেয়ে বোরো আবাদ না করতে পারার আসংকায় তারা এখন দিশেহারা হয়ে পড়েছেন। বিএডিসি’র মাঠ কর্মকর্তা ফজলুল হকের সাথে কথা হলে তিনি বলেন, মাঠ পরিদর্শণ করে আবেদনগুলো সেচ কমিটির সভাপতির নিকট পৌছানো হয়েছে। তিনি ছাড়পত্র দেবেন বলে জানান। সেচ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদের সাথে কথা বলতে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়ানশীপ ফুটবল উপলক্ষ্যে শোভাযাত্রা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads