ads

সোমবার , ১৩ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ক্যাসিনোকাণ্ডে আলোচিত দুই ভাই এনামুল ও রূপন গ্রেফতার

খবর টি পড়েছেন : ৩৬৬
ক্যাসিনোকাণ্ডে আলোচিত দুই ভাই এনামুল ও রূপন গ্রেফতার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর আলোচিত দুই ভাই গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক রূপন ভূঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রবিবার রাতে কেরানীগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের নামে ৪টি মামলা রয়েছে। গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো সিআইডির মোবাইল বার্তায় এসব তথ্য জানানো হয়।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, এনু ও রুপন মতিঝিলে ওয়ান্ডারার্স ক্লাবে ক্যাসিনোকাণ্ডের অন্যতম হোতা। স্থানীয়ভাবেও তাদের পরিবার ‘জুয়াড়ি পরিবার’ হিসেবে চিহ্নিত। এনামুল হক ওরফে এনু ভূঁইয়া গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতি ও রুপন একই ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক। স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন, তারা দুই ভাইসহ পুরো পরিবারের অন্তত ৯ জন সংগঠনের বিভিন্ন পদে রয়েছে। যদিও রাজনীতিতে সক্রিয় নয় তারা। দলীয় পদ বহন করে জুয়াসহ বিভিন্ন অপকর্ম করেছে তারা।
গত ২৪ সেপ্টেম্বর অভিযানের সময় র‌্যাব এই দুই ভাই ও তাদের সহযোগীদের বাসার পাঁচটি ভল্ট ভেঙে নগদ পাঁচ কোটি চার লাখ ৯০ হাজার টাকা, ৭২০ ভরি স্বর্ণালঙ্কার, বিভিন্ন ধরনের ছয়টি আগ্নেয়াস্ত্র ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করে। পরে পুরান ঢাকার বিভিন্ন এলাকায় তাদের ১৫টি বাড়ির সন্ধান মিলেছে। এ ছাড়াও নামে-বেনামে তাদের অনেক জায়গা রয়েছে। বিভিন্ন ব্যাংকে গচ্ছিত অর্থ ছাড়াও বিভিন্ন বাসায় তাদের টাকা ও স্বর্ণের আরও গোপন ভল্ট থাকতে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কমেডি সুপারস্টার দিলদারের জন্মদিন আজ পরবর্তী সংবাদ এক মাসের মধ্যে দ্বিগুণ দাম : এলাচের কেজি…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads