স্টাফ রিপোর্টার ॥ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে অর্থনৈতিকভাবে স্বাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে জেলা পর্যায়ের শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হওয়ায় জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক আইরিন পারভীনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ৯ জানুয়ারি বৃহস্পতিবার জেলা মহিলা পরিষদের উদ্যোগে শহরের খরমপুরস্থ সংগঠনের কার্যালয়ে ওই সংবর্ধনার আয়োজন করা হয়।

জেলা মহিলা পরিষদের সভাপতি জয়শ্রী দাস লক্ষ্মীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংরক্ষিত পৌর কাউন্সিলর নাজমা বেগম ও ডলি খাতুন, সংগঠনের সহ-সভাপতি ছবি মালাকার, সাধারণ সম্পাদিকা লুৎফুন্নাহার, সহ-সম্পাদক আঞ্জুমান আরা যুথী, অর্থ সম্পাদক নীরু শামছুন্নাহার, সমাজকল্যাণ সম্পাদক রওশন আরা, সদস্য নাসরিন বেগম, জেলা উদীচীর সাধারণ সম্পাদক রিতেশ কর্মকার, সাবেক সাধারণ সম্পাদক এসএম আবু হান্নান, জনউদ্যোগ আহবায়ক আবুল কালাম আজাদ, সদস্য শুভজিৎ নিয়োগী প্রমুখ।
সভায় বক্তারা আইরিন পারভীনের ওই সাফল্যের জন্য অভিনন্দন জানান। সেইসাথে তার হাতে সম্মাননা ক্রেস্ট, ফুলেল শুভেচ্ছা ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।









