ads

শুক্রবার , ১০ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সংসদ সদস্য মোজাম্মেল হোসেনের জানাজা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৩২৪
সংসদ সদস্য মোজাম্মেল হোসেনের জানাজা অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বীর মুক্তিযোদ্ধা, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মো. মোজাম্মেল হোসেনের নামাজে জানাজা শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে বীরমুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হোসেনের প্রতি রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। প্রথমে রাষ্ট্রপতির পক্ষে রাষ্ট্রপতির সামরিক সচিব মো. মোজাম্মেল হোসেনের কফিনে পুস্পার্ঘ্য অর্পণ করেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মো. মোজাম্মেল হোসেনের কফিনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সিনিয়র নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে মরহুমের কফিনে পুস্পার্ঘ্য অর্পণ করেন।

Shamol Bangla Ads

এরপর জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মরহুমের কফিনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরে সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম এবং সংসদে বিরোধীদলের নেতার পক্ষ থেকে মো. মোজাম্মেল হোসেনের কফিনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
জানাজায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, সংসদ সদস্য মির্জা আজম ও আব্দুস সোবহান গোলাপ, আওয়ামী লীগ নেতা আ. ফ.ম বাহাউদ্দিন নাসিম, মো. কামাল হোসেন, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ দলের অঙ্গ সংগঠনসমূহের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারী এবং গণ্যমান্য ব্যক্তিরা শরিক হন।
মরহুমের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন হুইপ ইকবালুর রহিম । পরে প্রয়াতের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী যোগ দেন। সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাসস

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইজতেমায় জুমার নামাজ আদায়ে লাখো মুসল্লির ঢল পরবর্তী সংবাদ দেশজুড়ে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads