ads

বৃহস্পতিবার , ৯ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্ব ইজতেমার যানজটে নাকাল রাজধানীবাসী

খবর টি পড়েছেন : ১৭১
বিশ্ব ইজতেমার যানজটে নাকাল রাজধানীবাসী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহতম সমাবেশ বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে শুক্রবার (১০ জানুয়ারি)। ইজতেমায় যোগ দিতে আসা মুসল্লিদের গাড়ির চাপ পড়েছে রাজধানীতে। সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

Shamol Bangla Ads

সরেজমিনে দেখা যায়, ইজতেমায় যোগ দিতে বুধবার থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা গাজীপুরের টঙ্গীমুখি হতে থাকে। তাদের বহন করে আনা বহু যানবাহন একযোগে আসতে শুরু করায় মহাসড়কে গাড়ির চাপ বাড়তে থাকে। এতে থেমে থেমে গাড়ি চলে। গাজীপুর থেকে চন্দনা পর্যন্ত এ সময় সৃষ্টি হয় দীর্ঘ যানজটের।

এদিকে টঙ্গি থেকে যানজটের ওই দীর্ঘ লাইন বিস্তৃতি পেয়েছে মহাখালী পর্যন্ত। ওইসময় গন্তব্যে পৌঁছাতে গাড়ি থেকে নেমে হেঁটে ছুটতে দেখা গেছে কর্মব্যস্ত লোকগুলোকে।

Shamol Bangla Ads

নুরুল করিম নামে একজন বেসরকারি চাকরিজীবী বলেন, আমার অফিস পল্টনে। শুরু ৯টা থেকে। এখন যে যানজট সৃষ্টি হয়েছে তাতে সময় মতো পৌঁছাতে পারবো না। অফিসের এডমিনকে ফোন দিয়ে জানিয়েছি। তিনি বিষয়টি বিবেচনায় নেবেন।
নুরুল আমিনের মতো আরও অ নেক চাকুরীজীবী ও সাধারণ মানুষ এমন জামেলাতে জড়িয়ে পড়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আবারও চলচ্চিত্রে প্লে-ব্যাক করলেন স্মরণ পরবর্তী সংবাদ বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনের কাউন্টডাউন শুরু আজ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads