ads

মঙ্গলবার , ৭ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ধর্ষকদের খোলা মঞ্চে মৃত্যুদণ্ড দেয়া উচিত : অপু

খবর টি পড়েছেন : ১৫৬
ধর্ষকদের খোলা মঞ্চে মৃত্যুদণ্ড দেয়া উচিত : অপু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বিনোদন ডেস্ক : রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় উত্তাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও প্রতিবাদ জানিয়েছেন। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বান্ধবীর বাসায় যাওয়ার পথে ধর্ষণের শিকার হন। এটা খুব দুঃখজনক। কিন্তু এর প্রতিকার হতে হবে।’

Shamol Bangla Ads

অপু বিশ্বাস আরও বলেন, ‘ধর্ষকদের এমন কোনো মর্মান্তিক শাস্তি দেয়া উচিৎ যা দেখে অন্যরা এই ধরনের জঘন্য কাজ করতে সাহস পাবে না। ধর্ষকদের মনে ভয় জন্মাবে। ধর্ষকদের খোলা মঞ্চে মৃত্যুদণ্ড দেয়া উচিৎ। এত প্রতিবাদ সত্ত্বেও কোনো প্রতিকার হচ্ছে না! কোনো মা, কোনো বোন, কোনো কন্যা ধর্ষিতা হয়েছে- মানুষ হিসেবে এর চেয়ে লজ্জার আর কী হতে পারে?’ শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় অপরাধীদের বিচার ও শাস্তির দাবিতে আন্দোলনে নেমেছে ঢাবি শিক্ষার্থীরা। পাশাপাশি বিভিন্ন সংগঠনও ওই ঘটনার প্রতিবাদে আন্দোলনে সামিল হয়েছে। আজ (৭ জানুয়ারি) শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিকাল ৪ টায় সংস্কৃতি কর্মীরা ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ খালেদা জিয়ার মামলা লড়বেন ড. কামাল পরবর্তী সংবাদ তপন চৌধুরী ও আঁখি আলমগীরের জন্মদিন আজ

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads