ads

সোমবার , ৬ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাল্যবিবাহমুক্ত ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নকল্পে শেরপুরে ইউপি চেয়ারম্যানদের সাথে সমাবেশ

খবর টি পড়েছেন : ২১৮
বাল্যবিবাহমুক্ত ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নকল্পে শেরপুরে ইউপি চেয়ারম্যানদের সাথে সমাবেশ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ বাল্যবিবাহমুক্ত ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নকল্পে শেরপুরের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৬ জানুয়ারি সোমবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে তুলশীমালা কম্পিউটার ল্যাব কাম ট্রেনিং সেন্টারে আয়োজিত ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) নিরঞ্জন দেবনাথ। ওইসময় তিনি বাল্যবিবাহমুক্ত বিভাগ বাস্তবায়নে সকলকে সমন্বিতভাবে কাজ করার আহবান জানান।

Shamol Bangla Ads

জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার, ইউপি চেয়ারম্যান মোঃ খোরশেদুজ্জামান, আলহাজ্ব হায়দার আলী, আমির আলী সরকার প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দেসহ জেলার ৫২ ইউনিয়নের চেয়ারম্যান, নিকাহ রেজিস্টার ও ইউডিসি উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩৫ পরবর্তী সংবাদ শেখ হাসিনা ছাড়া সবাই কওমী মাদ্রাসাকে ব্যবহার করেছে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads