ads

সোমবার , ৬ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশে শুভেচ্ছা সফরে ভারতীয় দুই জাহাজ

খবর টি পড়েছেন : ১৫১
বাংলাদেশে শুভেচ্ছা সফরে ভারতীয় দুই জাহাজ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ৪ দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে ভারতীয় কোস্ট গার্ডের দুটি জাহাজ ‘আইসিজিএস সুজয়’ ও ‘আইসিজিএস সরোজিনী নাইডু’। ৬ জানুয়ারী সোমবার সকাল ১১ টার সময় মংলা বন্দরের ফেয়ারওয়ে বয় এলাকায় ‘বিজিজিএস সোনার বাংলা’ ভারতীয় জাহাজ দুটিকে স্বাগত জানায়। বাংলাদেশ কোস্টগার্ড প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়েছে। পরে জাহাজ ২টিকে ওই বন্দরের জেটিতে রাখা হয়। ওইসময় কোস্ট গার্ডের বাদক দল ব্যান্ড বাজিয়ে জাহাজ ২টিকে স্বাগত জনায়।
জাহাজ ২টিতে উপ-মহাপরিদর্শক অনুরাগ কৌশিক এবং সিওএমডিটি (জেজি) সুমিত ধীমান অধিনায়কের দায়িত্ব পালন করছেন। আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, পারস্পারিক সম্পর্ক উন্নয়ন, প্রশিক্ষণ বিনিময় ও উভয় দেশের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড ও ভারতীয় কোস্ট গার্ডের মধ্যকার স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী প্রতি বছর ভারত-বাংলাদেশ পর্যায়ক্রমে ওই শুভেচ্ছা বিনিময় করে যাচ্ছে। শুভেচ্ছা সফরের অংশ হিসেবে ওই জাহাজের অধিনায়কগণ খুলনা সিটি কর্পোরেশনের মেয়র, জোনাল কমান্ডার পশ্চিম জোন, মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও খুলনা নেভাল এরিয়ার কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন।
এছাড়াও ওই জাহাজ দুটিতে বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যদের পেশাগত বিষয়ে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হবে। জাহাজ দুটির কর্মকর্তা ও নাবিকরা সুন্দরবন ভ্রমণসহ খুলনা শিপইয়ার্ড এবং খুলনা ও বাগেরহাটস্থ ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন করবেন। পাশাপাশি দু’দেশের কোস্টগার্ডের মধ্যে একটি প্রীতি ভলিবল প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে।

Shamol Bangla Ads

সফরকালীন সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ পুলিশ, বিজিবি ও র‌্যাব সদস্যরা জাহাজ ২টি পরিদর্শন করবেন। এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ড তথা দু’দেশের সার্বিক পাস্পারিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা যাচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অভিযোগ করা বিএনপির পুরানো অভ্যাস: তোফায়েল আহমেদ পরবর্তী সংবাদ রেসিপি : ঝরঝরে মটর পোলাও তৈরীর উপায়

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads