ads

শনিবার , ৪ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারমুক্ত হলেন ছাত্রলীগের জয়-লেখক

খবর টি পড়েছেন : ১৮৬
ভারমুক্ত হলেন ছাত্রলীগের জয়-লেখক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ছাত্রলীগে ভারপ্রাপ্তের দায়িত্ব থেকে পূর্ণাঙ্গ দায়িত্ব পেলেন আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্য। ৪ জানুয়ারি শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানে এই দুই নেতাকে ভারমুক্ত করে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে পূর্ণাঙ্গ দায়িত্ব দেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জয় ও লেখক ছাত্রলীগের বর্তমান কমিটির ১ নম্বর সহ-সভাপতি ও ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

Shamol Bangla Ads

নানা বিতর্কের পর ছাত্রলীগের সভাপতির পদ থেকে রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদকের পদ থেকে গোলাম রাব্বানীকে সরিয়ে দেওয়া হয় গত বছরের ১৪ সেপ্টেম্বর। ওইদিন রাতেই সভাপতি শোভনকে সরিয়ে এ পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয় আল নাহিয়ান খান জয়কে আর রাব্বানীকে সরিয়ে সাধারণ সম্পাদক পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয় লেখক ভট্টাচার্যকে।
দেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে শনিবার। ১৯৪৮ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আওয়ামী লীগে পরিবারতন্ত্র চলছে : মির্জা ফখরুল পরবর্তী সংবাদ ২০১৯ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৫২২৭ : নিসচা

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads