ads

সোমবার , ৩০ ডিসেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেখ ফজলে নূর তাপসের আসন শূন্য ঘোষণা

খবর টি পড়েছেন : ৩২৯
শেখ ফজলে নূর তাপসের আসন শূন্য ঘোষণা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ঢাকা-১০ আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর সংসদ সদস‌্য শেখ ফজলে নূর তাপস পদত্যাগ করেন। এরপর রবিবার তার নির্বাচনী আসন ঢাকা-১০ (একাদশ জাতীয় সংসদের ১৮৩ নম্বর আসন) শূন্য ঘোষণা করা হয়।

Shamol Bangla Ads

মেয়র পদে নির্বাচন করেত রবিবার দুপুর দেড়টার দিকে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন শেখ ফজলে নূর তাপস। সিটি করপোরেশন আইন অনুযায়ী মেয়র পদে নির্বাচন করতে হলে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করার বাধ্যবাধকতা রয়েছে। তাপসের পদত্যাগে শূন্য হওয়া এ আসনে উপ-নির্বাচন হবে।
অপরদিকে, গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য ইউনুস আলী সরকার মারা যাওয়ায় তার আসনটি শূন্য ঘোষণা করে পৃথক গেজেট প্রকাশ করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মধুর ক্যান্টিনের সামনে আবারও ককটেল বিস্ফোরণ, আহত ১ পরবর্তী সংবাদ ৪ মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads