ads

সোমবার , ২৩ ডিসেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নুরের ওপর হামলাকারীয় ব্যবস্থা নিতে বলেছেন প্রধানমন্ত্রী: কাদের

খবর টি পড়েছেন : ২০৯
নুরের ওপর হামলাকারীয় ব্যবস্থা নিতে বলেছেন প্রধানমন্ত্রী: কাদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। তিনি বলেন, ‘এ ঘটনায় যারা জড়িত তারা যদি দলীয় পরিচয়েরও হয়, এ ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বলেছেন প্রধানমন্ত্রী।’ ২৩ ডিসেম্বর সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে উন্নয়ন কার্যক্রম এবং সমসাময়িক ইস্যুতে ব্রিফিংকালে ওবায়দুল কাদের ওই কথা জানান। খবর ইউএনবির
রবিবার দুপুরে ডাকসুতে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করার সময় হামলার শিকার হন নুরুল হক। হামলায় ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা-কর্মীরাও আহত হন। মুক্তিযুদ্ধ মঞ্চের কয়েকজন কর্মী ও ছাত্রলীগ তাদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

Shamol Bangla Ads

এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, হামলার ঘটনায় প্রশাসনিক ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দলের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। ‘ভিন্নমত প্রকাশের অধিকার প্রত্যেকেরই রয়েছে। ডাকসুর ভিপির সরকারের বিরুদ্ধে সমালোচনা করার অধিকার আছে। এখানে অন্যান্য বহিরাগতরা ছিল, এসব কথা অনেকে বলছে। যত কিছুই হোক, যে হামলা হয়েছে এটা নিন্দনীয় এবং আমি এর নিন্দা জানাই,’ বলেন তিনি। এ বিষয়ে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলা হয়েছে বলে জানান কাদের। ‘আইন-শৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে। যারাই এই অপকর্মে থাকুক, যারা এ ধরনের হামলা করেছে তাদের বিচার হওয়া উচিত,’ যোগ করেন তিনি।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাফিলতি ছিল কিনা সেটা আমি দেখি না, তারপরও সরকারের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। আগেও নুরের ওপর হামলা হয়েছে তখন দৃশ্যমান কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি- এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘এবার শাস্তি বাস্তবায়ন করা হবে, বাস্তবায়ন হলে দেখবেন।’ এসব ঘটনায় সরকার বিব্রত কিনা এমন প্রশ্নে সেতুমন্ত্রী কাদের বলেন, অবশ্যই এ ধরনের ঘটনায় বিব্রতকর অবস্থার সৃষ্টি হয়। তবে সরকার কোনো ঘটনায় নির্বিকার থাকেনি। কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভিপি নুরের ওপর হামলার ঘটনায় মুক্তিযুদ্ধ মঞ্চের মামুন-তূর্য… পরবর্তী সংবাদ বাংলাদেশে সব ধর্মের মানুষের অধিকার রয়েছে : প্রধানমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads