শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের নতুন কমিটিতে সভাপতিমণ্ডলীর সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। ২১ ডিসেম্বর শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে অনুষ্ঠিত আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে ১৯ জন সভাপতিমণ্ডলীর সদস্যের নাম ঘোষণা করা হয়।
তারা হলেন- সৈয়দা সাজেদা চৌধুরী, বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মাদ নাসিম, কাজী জাফর উল্ল্যাহ, সাহারা খাতুন, নুরুল ইসলাম নাহিদ, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ, পীযুষ কান্তি ভট্টাচার্য, রামেশ চন্দ্র সেন, শাজাহান খান, কর্নেল (অব) ফারুক খান, মান্নান খান, আবদুল মতিন খসরু, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান। এছাড়া পদাধিকার বলে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরও সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হয়েছেন।

এর আগে শুক্রবার দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করা হয়। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন এবং উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।




















