ads

বৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপির ৪ নেতাকে আওয়ামী লীগের সম্মেলনে আমন্ত্রণ

খবর টি পড়েছেন : ১৩৯
বিএনপির ৪ নেতাকে আওয়ামী লীগের সম্মেলনে আমন্ত্রণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বিএনপির চারজন নেতাকে আওয়ামী লীগ তাদের ২১তম জাতীয় সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে। বৃহস্পতিবার সকালে বিএনপির কাছে এ আমন্ত্রণপত্র পাঠিয়েছে আওয়ামী লীগ। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। আমন্ত্রণ পাওয়া বিএনপির চার নেতা হলেন-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ ও মির্জা আব্বাস।

Shamol Bangla Ads

শায়রুল কবির খান বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য জিয়া উদ্দিন আহমেদ ভুঁইয়াসহ তিনজনের একটি প্রতিনিধি দল গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এসেছিলেন আমন্ত্রণপত্র নিয়ে। বিএনপির সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নসু আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন। আওয়ামী লীগের দুই দিনব্যাপী ২১তম জাতীয় সম্মেলন শুরু হবে শুক্রবার।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ পরবর্তী সংবাদ দালাল থেকে বাঁচতে যাচাই করে বিদেশে যান :…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads