ads

সোমবার , ৯ ডিসেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শুধু আইন করে নারী নির্যাতন বন্ধ হবে না : প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ২০৪
শুধু আইন করে নারী নির্যাতন বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : নারী নির্যাতনের বিরুদ্ধে নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু আইন করে সমাজের এ রোগ বন্ধ করা সম্ভব নয়। নারী জাগরণের পথিকৃত বেগম রোকেয়ার ১৩৯তম জন্মবার্ষিকী ও ৮৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠাতে তিনি এ কথা বলেন। খবর ইউএনবির
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আইন করেছি, কিন্তু শুধু আইন কার্যকরের মাধ্যমে সবকিছু হবে না। নারী-পুরুষ সবাইকে সচেতন হতে হবে, যাতে কেউ এ ধরনের নির্যাতনের শিকার না হয়।’ তিনি বলেন, ‘জীবনের সর্বক্ষেত্রে নারীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য বিশেষ মনোযোগের প্রয়োজন।’ নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেসা ইন্দিরা ও সচিব কামরুন নাহার।

Shamol Bangla Ads

এর আগে প্রধানমন্ত্রী চলতি বছরে ‘বেগম রোকেয়া পদক’ পাওয়া বিশিষ্ট পাঁচ নাগরিকের হাতে পুরস্কার তুলে দেন। পদক প্রাপ্তরা হলেন- বেগম সেলিনা খালেক, অধ্যক্ষ শামসুন নাহার, ড. নুরুননাহার ফয়জননেসা (মরণোত্তর), পাপড়ি বসু ও বেগম আখতার জাহান। পদকপ্রাপ্তদের মধ্য থেকে অনুষ্ঠানে বেগম সেলিনা খালেক বক্তব্য দেন।
প্রসঙ্গত, বেগম রোকেয়া ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুরের পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯৩২ সালের সেই ৯ডিসেম্বরই তার মৃত্যু হয়। রোকেয়ার উল্লেখযোগ্য রচনাবলীর মধ্যে রয়েছে ‘সুলতানার স্বপ্ন’, ‘মতিচূর’, ‘অবরোধ বাসিনী’, ‘পদ্মরাগ’ ইত্যাদি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে আসে জ্ঞানার্জনে, লাশ হতে নয়: রাষ্ট্রপতি পরবর্তী সংবাদ ‘সম্মেলনের আগে মন্ত্রিসভায় পরিবর্তনের সম্ভাবনা নেই’

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads