ads

রবিবার , ৮ ডিসেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মিয়ানমারে যাচ্ছেন সেনাপ্রধান, কথা বলবেন রোহিঙ্গা ইস্যুতেও

খবর টি পড়েছেন : ১৭৭
মিয়ানমারে যাচ্ছেন সেনাপ্রধান, কথা বলবেন রোহিঙ্গা ইস্যুতেও
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ৪ দিনের সরকারি সফরে ৮ ডিসেম্বর রবিবার মিয়ানমারে যাচ্ছেন। সফরকালে তিনি মিয়ানমার সশস্ত্র বাহিনীর উপ-প্রধান ও সেনাবাহিনীর প্রধান ভাইস সিনিয়র জেনারেল সো উইনের সঙ্গে সাক্ষাৎ করবেন। ৭ ডিসেম্বর শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওইসব তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে উভয় দেশের সেনাবাহিনীর প্রধান দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন, প্রশিক্ষণ বিনিময়, শুভেচ্ছা সফর ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিসহ জোরপূর্বক বাস্তুচ্যূত মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশ থেকে প্রত্যাবর্তন সংক্রান্ত বিষয়ে আলোচনা করবেন।

পাশাপাশি সীমান্ত এলাকায় সড়ক নির্মাণ এবং মিয়ানমার কর্তৃক সীমান্ত এলাকায় স্থাপিত স্থল মাইন ও আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিষয়েও আলোচনা হতে পারে।

Shamol Bangla Ads

সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ মিয়ানমারের ন্যাশনাল ডিফেন্স কলেজ, কমান্ড অ‌্যান্ড স্টাফ কলেজ, সামরিক জাদুঘরসহ একাধিক সামরিক ও অসামরিক স্থাপনা পরিদর্শন করবেন। সফর শেষে ১১ ডিসেম্বর মিয়ানমার থেকে দেশে ফিরবেন সেনাপ্রধান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আজ জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ বদলে গেলো মিথিলার নাম !

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads