ads

শনিবার , ৭ ডিসেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাবি উপাচার্যের দুর্নীতির তথ্য-উপাত্ত ইউজিসিতে জমা দেওয়া হবে : শিক্ষামন্ত্রী

খবর টি পড়েছেন : ২৭৬
জাবি উপাচার্যের দুর্নীতির তথ্য-উপাত্ত ইউজিসিতে জমা দেওয়া হবে : শিক্ষামন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা যে দুর্নীতির তথ্য উপাত্ত আমার কাছে জমা দিয়েছেন সেটি দেখা হচ্ছে এবং সেগুলো ইউজিসির কাছে আমরা জমা দিবো। ইউজিসি সেটা দেখে যথাযথ ব্যবস্থা নেবে। শনিবার দুপুরে সাভারের ডগরমোড়া এলাকায় পক্ষাঘাতগ্রস্ত পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি ওই কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ কখনও আর আগুন সন্ত্রাসীদের ক্ষমতায় আনবে না। দেশের মানুষ এখন শান্তিতে বসবাস করছে জানিয়ে তিনি বলেন দেশে উচ্চ শিক্ষার হার বাড়ানোর জন্য বর্তমান সরকার অনেকগুলো পদক্ষেপ হাতে নিয়েছে।
ডা. দীপু মনি এসময় আরও বলেন, এবার কাউন্সিলে আমরা নবীন প্রবীণকে মিলিয়ে যুগের সঙ্গে যুগোপযোগী নেতৃত্ব নিয়ে আসবো এবং এবারও আমরা প্রবীণের অভিজ্ঞতা নবীনের শক্তির সাহস সবকিছুকে মিলিয়ে অত্যন্ত ভালো একটি নেতৃত্ব পাবে দেশের মানুষ।
এদিকে মন্ত্রী অনুষ্ঠানের শুরুতে সিআরপির প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। এছাড়া সিআরপির ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিআরপির সকল কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে আনন্দ উৎসব বিরাজ করছে। মন্ত্রীর সাথে এসময় অনুষ্ঠানে সিআরপির প্রতিষ্ঠাতা মিস ভেলরী এ টেইলরসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রুম্পা হত্যার বিচারের দাবিতে উত্তাল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় পরবর্তী সংবাদ বঙ্গবন্ধুকে ‘ডক্টর অব ল’ সম্মাননা দেবে ঢাবি

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads