ads

মঙ্গলবার , ৩ ডিসেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর শহরে পাবলিক টয়লেট স্থাপনের দাবি তুললেন আ’লীগ-বিএনপির তরুণ নেতারা

খবর টি পড়েছেন : ২২৮
শেরপুর শহরে পাবলিক টয়লেট স্থাপনের দাবি তুললেন আ’লীগ-বিএনপির তরুণ নেতারা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শহরের জনবহুল গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পাবলিক টয়লেট স্থাপনের দাবিতে এক টেবিলে বসে এক সুরে কথা বলে দৃষ্টান্ত স্থাপন করেছেন শেরপুরে আওয়ামী লীগ-বিএনপির তরুণ নেতারা। ৩ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে শেরপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে তারা এমন দাবি তুলে ধরেছেন। তরুণ নেতৃবৃন্দ শহরের নিউমার্কেট মোড়, থানা মোড়, খোয়ারপাড় মোড় ও বাস স্ট্যান্ড মোড়ে ৪টি পাবলিক টয়লেট স্থাপনের জন্য পৌর কর্তৃপক্ষের কাছে দাবি তুলে ধরেছেন। এর আগে তারা একই দাবিতে ৩ শতাধিক ব্যক্তির গণস্বাক্ষর সংগ্রহ করে পৌর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন। আওয়ামী লীগ ও বিএনপি’র তরুণ নেতাদের আয়োজনে লেখা ব্যানারে ওই সংবাদ সম্মেলন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল। আর স্বাগত বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবু রায়হান রূপন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন যুব মহিলা লীগ শেরপুর জেলা শাখার প্রস্তাবিত সাধারণ সম্পাদক রুমা রাণী সাহা।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেন, উপ-দপ্তর সম্পাদক বিনয় সাহা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন রহমান, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ পলাশ, ছাত্র বিষয়ক সম্পাদক শওকত হোসেন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা রেহানা আক্তার লিপি।
সংবাদ সম্মেলনে উপস্থিত পৌর প্যানেল মেয়র মো. আতিউর রহমান মিতুল এবং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান জানান, ইতোমধ্যে শহরের কয়েকটি স্থানে পাবলিক টয়লেট স্থাপন করা হয়েছে। যেসকল স্থানে পাবলিক টয়লেট স্থাপনের দাবী করা হয়েছে, পৌর পরিষদের আগামী সভায় এ বিষয়টি তুলে ধরা হবে। শহরের সৌন্দর্য বন্ধন ও নাগরিক পরিবেশ রক্ষায় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুর রহমান ও সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন আ’লীগ এবং বিএনপি নেতাদের এমন সহাবস্থানের প্রশংসা করে বলেন, রাজনৈতিক দল ও নেতাদের মাঝে এমন সৌহার্দ্যপূর্ণ পরিবেশই কাম্য। এ ধরনের সম্প্রতি বজায় থাকলে শেরপুরের উন্নয়ন ত্বরান্বিত হবে। বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলোশীপ কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগ ও বিএনপির তরুণ নেতারা স্থানীয় সমস্যা ও উন্নয়নের দাবিতে এক মঞ্চে একসাথে বসে সম্প্রীতির এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আদালত ও আইনের প্রতি সম্মান-দায়িত্ববোধ বাড়াতে হবে ॥… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় লড়ি হেলপার নিহত ॥ আহত…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads