ads

মঙ্গলবার , ৩ ডিসেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা-ভাংচুরের মামলায় ৬ আসামির ২ দিনের রিমাণ্ড মঞ্জুর

খবর টি পড়েছেন : ১৫৭
শেরপুরে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা-ভাংচুরের মামলায় ৬ আসামির ২ দিনের রিমাণ্ড মঞ্জুর
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর শহরের খোয়ারপাড় শাপলাচত্ত্বর মোড়ে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা-ভাংচুরের ঘটনায় থানায় দায়ের করা মামলায় ৬ আসামির ২ দিন করে রিমাণ্ড মঞ্জুর হয়েছে। ৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে আসামিদের জামিন ও রাষ্ট্রপক্ষের ৫ দিনের রিমাণ্ড আবেদনের প্রেক্ষিতে ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদ তাদের জামিন নামঞ্জুর করে ২ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন। এরা হচ্ছে নুরুল ইসলাম (২২), প্রদান মিয়া (১৯), আলমগীর হোসেন (২১), মোফাজ্জল হোসেন (২০), ছায়েদুল ইসলাম (২২) ও রতন মিয়া (১৯)। এছাড়া মারুফ মিয়া নামে অপর আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে শিশু আদালতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়। মামলায় রাষ্ট্রপক্ষে শুনানী করেন কোর্ট ইন্সপেক্টর খন্দকার শহীদুল ইসলাম ও এডভোকেট আক্রামুজ্জামান। আর আসামি পক্ষে শুনানী করেন এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী ও এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী।
উল্লেখ্য, তুচ্ছ ঘটনার জের ধরে ১ ডিসেম্বর রবিবার রাত ৮টার দিকে শহরের দিঘারপাড় এলাকার অন্তত: ৪০/৫০ জনের একদল সন্ত্রাসী ধারালো রামদা, লাঠিসোটা নিয়ে খোয়ারপাড় শাপলা চত্ত্বর মোড়ে হোটেল আবির-নিবিরসহ ৫ ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিত হামলা-ভাংচুর চালায়। ওই ঘটনায় রাতেই সদর থানায় আইন-শৃঙ্খলা বিঘœকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে একটি মামলা দায়ের করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর জেলা জাতীয় পার্টির কমিটি গঠন : সভাপতি… পরবর্তী সংবাদ আজ ঝিনাইগাতী মুক্ত দিবস

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads