ads

বুধবার , ২০ নভেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

 বিরতি শেষে অভিনয়ে ফিরলেন শখ

খবর টি পড়েছেন : ৪২১
 বিরতি শেষে অভিনয়ে ফিরলেন শখ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যমামলবাংলা ডেস্ক : এক সময় প্রায় সব টিভি চ্যানেলেই দেখা মিলতো তার। কখনো বিজ্ঞাপনে, কখনো নাটক আবার কখনো বা ছবি-টেলিছবিতে। অবাক করা ব্যাপার হলো দীর্ঘদিন ধরেই কোনো খবরে ছিলেন না তিনি। তিনি মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ।
প্রায় দেড় বছরের বিরতি শেষে গত জুলাই মাসে শেখ সেলিমের পরিচালনায় ‘সামচু ভাই সংসারী হতে চায়’ ও ‘অহঙ্কার’ নামের দুইটি নাটকে অভিনয় করেছিলেন শখ। ওই নাটক দু’টিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন জাহিদ হাসান ও নোবেল। এরপর আর কোনো নাটকে দেখা মেলেনি তার।
কিন্তু, শখের ভক্তদের জন্য এবার সুখবর হলো- আবারও অভিনয়ে ফিরেছেন শখ। ১৯ নভেম্বর মঙ্গলবার উত্তরায় একটি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। নাটকটি পরিচালনা করছেন ময়ূখ বারী। নাটকটিতে শখের বিপরীতে অভিনয় করছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত অভিনেতা তাসকিন রহমান।

Shamol Bangla Ads

এ প্রসঙ্গে নির্মাতা ময়ূখ বারী জানান, ‘নতুন নাটকের শুটিং করছি। গতকাল শুটিংয়ে অংশ নিয়েছেন শখ। আজকেও শুটিং চলছে। আরেকদিন শুটিং করলে নাটকটির কাজ শেষ হয়ে যাবে।’ নির্মাতা জানালেন, নাটকটি আসছে রোজার ঈদে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার করা হবে।

উল্লেখ্য, ২০০২ সালে শিশুশিল্পী হিসেবে অভিনয়ের ভুবনে পা রাখেন শখ। তার অভিনীত প্রথম নাটক ‘স্বাক্ষর’। প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন ‘অদ্ভুতুড়ে’ নাটকে। এরপর ‘এফএনএফ’, ‘ফিফটি ফিফটি’,‘দিবারাত্রি খোলা থাকে’, ‘রঙ’সহ বেশ কিছু নাটকে অভিনয় করে সবার নজরে আসেন শখ। পাশাপাশি বিজ্ঞাপনের মডেল হয়েও দারুণ প্রশংসিত হন তিনি।
২০১০ সালে ‘বল না তুমি আমার’ সিনেমা দিয়ে পা রাখেন বড়পর্দায়। এমবি মানিকের পরিচালনায় তার বিপরীতে অভিনয় করেন শাকিব খান। ২০১৫ সালের ৭ জানুয়ারি শখ ও নিলয় বিবাহবন্ধনে আবদ্ধ হন। আর ২০১৭ সালের মাঝামাঝিতে বিচ্ছেদ হয় তাদের। এরপর নিলয়কে নিয়মিত অভিনয়ে পাওয়া গেলেও শখ অভিনয় থেকে দূরে সরে যান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পরিবহন ধর্মঘটে অচল সড়ক, ভোগান্তিতে যাত্রীরা পরবর্তী সংবাদ পরিবহন ধর্মঘটে চালের বাজারে প্রভাব পড়বে না: খাদ্যমন্ত্রী

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads