ads

সোমবার , ১৮ নভেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশি শ্রমিকদের জন্য বাজার খুলে দেওয়ার ইঙ্গিত আমিরাতের

খবর টি পড়েছেন : ১৬১
বাংলাদেশি শ্রমিকদের জন্য বাজার খুলে দেওয়ার ইঙ্গিত আমিরাতের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আবুধাবির যুবরাজ ও সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান ৫ বছরের নিষেধাজ্ঞা তুলে নিয়ে বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রমবাজার খুলে দেওয়ার ইঙ্গিত দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ১৭ নভেম্বর রবিবার দুবাই ওয়ার্ল্ড সেন্টারে ‘দুবাই এয়ার শো-২০১৯’-এর ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে আবুধাবির যুবরাজ ও সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান ওই ইঙ্গিত দেন।

Shamol Bangla Ads

বাংলাদেশি শ্রমিকদের জন্য শিগগিরই তার দেশের শ্রমবাজার পুনরায় খুলে দেওয়ার ইঙ্গিত দিয়ে শেখ হাসিনার উদ্দেশে আমিরাতের যুবরাজ নাহিয়ান বলেন, ‘আপনার পরবর্তী আমিরাত সফরকালে এ প্রশ্নটি আর করতে হবে না।’ বাংলাদেশি শ্রমিকদের জন্য আগের চেয়ে বেশি ওয়ার্ক পারমিট দেওয়ারও ইঙ্গিত দেন আমিরাতের যুবরাজ।

সাক্ষাৎ শেসে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, ‘যুবরাজ বাংলাদেশ থেকে চাল নেওয়ারও আগ্রহ প্রকাশ করেছেন।’ জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ একটি উদ্বৃত্ত চাল উৎপাদনকারী দেশ। বাংলাদেশ বিভিন্ন ধরনের চাল উৎপাদন করছে। আমরা বিভিন্ন দেশে চাল রফতানি করছি।’
যুবরাজ বলেন, ‘আমরা বাংলাদেশ থেকে সেরা মানের চাল আমদানি করতে চাই। আমাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের চাল দেখার জন্য বাংলাদেশে একটি প্রতিনিধি দল পাঠাবো।’
বৈঠককালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

Need Ads
পূর্ববর্তী সংবাদ নতুন সড়ক আইন প্রয়োগে বাড়াবাড়ি না করার নির্দেশ… পরবর্তী সংবাদ আবরার হত্যা : ৪ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads