ads

শনিবার , ১৬ নভেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেখ হাসিনা নির্বাচনকেন্দ্রিক রাজনীতি করেন না : কাদের

খবর টি পড়েছেন : ১৬৭
শেখ হাসিনা নির্বাচনকেন্দ্রিক রাজনীতি করেন না : কাদের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকেন্দ্রিক রাজনীতি করেন না বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ১৬ নভেম্বর শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলনে তিনি ওই কথা বলেন।
ওইসময় তিনি বলেন, শেখ হাসিনা নির্বাচনকেন্দ্রিক রাজনীতি করেন না। তার চিন্তা পরবর্তী জেনারেশন। রাজনীতির গন্ডি পেরিয়ে শেখ হাসিনা এখন রাষ্ট্র নায়ক। কারণ ভিশন ২১০০ এর স্বাপ্নিক রূপকার তিনি।
স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দুর্নীতিবাজদের না বলুন। চাঁদাবাজদের না বলুন। টেন্ডার বাজদের না বলুন । ভূমি দস্যুদের না বলুন। এটাই হচ্ছে শেখ হাসিনা। সৎ সাহস আছে বঙ্গবন্ধু কন্যার। শুরু করেছেন নিজের ঘর থেকে শুদ্ধি অভিযান। আমরা তাকে স্যালুট করছি।
স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নির্মল রঞ্জন গুহর সভাপতিত্বে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সদস্য সচিব গাজী মেজবাউল হোসেন সাচ্চু। সম্মেলনে আরও উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ। এর আগে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে চার ধর্মগ্রন্থ পাঠ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন ও সাধারণ সম্পাদক…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads