ads

বুধবার , ১৩ নভেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাড়ছে প্রাথমিকের শিক্ষকদের বেতন

খবর টি পড়েছেন : ১৮৯
বাড়ছে প্রাথমিকের শিক্ষকদের বেতন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আন্দোলনের মুখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বাড়ছে। প্রশিক্ষণ পাওয়া ও প্রশিক্ষণবিহীন দুই ধরনের প্রধান শিক্ষকদের বেতন গ্রেড হবে ১১তম। আর প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণবিহীন সহকারী শিক্ষকদের বেতন গ্রেড হবে ১৩তম। বেতন বৃদ্ধির বিষয়ে মঙ্গলবার অর্থ বিভাগ সম্মতি দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে। পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতিসহ প্রস্তাব পেলে এই পদেরও বেতন স্কেল নির্ধারণ করা হবে বলে জানিয়েছে অর্থ বিভাগ।
প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম-আল-হোসেন অর্থ বিভাগের সম্মতি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এখন বাকি আনুষ্ঠানিকতা শেষ করে প্রজ্ঞাপন জারি করা হবে। অবশ্য আন্দোলনকারী শিক্ষকেরা বলেছেন, এ রকমভাবে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত তারা মানবেন না।
আন্দোলনের এমন পরিস্থিতিতে গত বৃহস্পতিবার বেতন বৃদ্ধির সম্মতি দেয় অর্থ বিভাগ, যা মঙ্গলবার হাতে পেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা। এ বিষয়ে আন্দোলনকারী প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের সদস্যসচিব মোহাম্মদ শামছুদ্দিন বলেন, বেতন বৃদ্ধি করার বিষয়ে অর্থ বিভাগ যে সম্মতি দিয়েছে সেটা তারা মানবেন না। তাদের চাওয়া প্রধান শিক্ষকদের বেতন গ্রেড হবে ১০ তম এবং সহকারী শিক্ষকদের বেতন গ্রেড হবে ১১ তম গ্রেডে।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির মুখপাত্র এস এম ছায়িদ উল্লা বলেন, প্রধান শিক্ষকদের বেতন গ্রেড ১১ তম গ্রেডে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। এটা তারা প্রত্যাখ্যান করছেন।
বর্তমানে প্রশিক্ষণ পাওয়া প্রধান শিক্ষকেরা ১১তম গ্রেডে এবং প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকেরা ১২তম গ্রেডে বেতন পান। অন্যদিকে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকেরা ১৪তম গ্রেডে ও প্রশিক্ষণবিহীন শিক্ষকেরা ১৫তম গ্রেডে বেতন পান। আর বর্তমানে সহকারী প্রধান শিক্ষকের কোনো পদ নেই। বেতন গ্রেড ১১ তম হলে একজন শিক্ষকের শুরুতে মূল বেতন হবে ১২ হাজার ৫০০ টাকা। আর ১৩তম গ্রেডে শুরুতে একজন শিক্ষকের মূল বেতন হবে ১১ হাজার টাকা।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে এবং সহকারী শিক্ষকদের বেতন ১১ তম গ্রেডে উন্নীত করার দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। আন্দোলনের অংশ হিসেবে তারা ঢাকায় সমাবেশ করে আসন্ন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বর্জনেরও হুমকি দিয়েছিলেন। অবশ্য পরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম-আল-হোসেনের সঙ্গে বৈঠক করার পর শিক্ষকেরা পরীক্ষা বর্জনের কর্মসূচি প্রত্যাহার করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সম্মানের নিশ্চয়তা না পেলে বিদেশে নারীকর্মী পাঠানো হবে… পরবর্তী সংবাদ রাষ্ট্রীয় সফরে নেপাল গেলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads