ads

সোমবার , ১১ নভেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তুরিনকে অপসারণ : আইনমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৪৩
সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তুরিনকে অপসারণ : আইনমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘পেশাগত অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রসিকিউটর তুরিন আফরোজকে অপসারণ করা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।’ সোমবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, ‘তিনি (তুরিন আফরোজ) অপরাধীর সঙ্গে যে কথা বলেছেন তার রেকর্ড আমাদের কাছে আছে। সেখানে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তার গলা (কণ্ঠস্বর) প্রমাণিত হওয়ায় আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’
এর আগে, ২০১৩ সালে ২০ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে যোগ দেন প্রসিকিউটর তুরিন আফরোজ। গোলাম আযমসহ গুরুত্বপূর্ণ মামলা পরিচালনা করেছেন তিনি। তার বিরুদ্ধে মা-ভাইয়ের জমি দখলেরও অভিযোগ রয়েছে। প্রায় দেড় বছর ধরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই ও পাসপোর্ট অধিদফতরের পরিচালক যুদ্ধাপরাধী ওয়াহিদুল হকের সঙ্গে গোপনে বৈঠকের অভিযোগে প্রসিকিউটর তুরিন আফরোজের বিরুদ্ধে তদন্ত চলছিল। অবশেষে সোমবার তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে অপসারণের প্রজ্ঞাপন জারি করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব আইনের খসড়া অনুমোদন পরবর্তী সংবাদ সব সেক্টরে দুর্নীতিবাজদের খুঁজে বের করা হবে :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads