ads

মঙ্গলবার , ২৯ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাকিবের পাশে আমরা থাকবো : ক্রীড়া প্রতিমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৬৯
সাকিবের পাশে আমরা থাকবো : ক্রীড়া প্রতিমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, সাকিব আল হাসানের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যে সিদ্ধান্তই নিক, আমরা আমাদের ক্রিকেটারের পাশেই থাকবো। ২৯ অক্টোবর মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের বিরুদ্ধে আইসিসির সম্ভাব্য নিষেধাজ্ঞার যে খবর বেরিয়েছে তার প্রতিক্রিয়ায় ক্রীড়া প্রতিমন্ত্রী ওই কথা বলেছেন।

Shamol Bangla Ads

‘আইসিসি কি ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে, এটা তো নির্ভরযোগ্য রিপোর্ট নয়। যদি কোনো কঠোর সিদ্ধান্ত আসে বা না আসে যেটাই হোক, আমরা অবশ্যই আমাদের খেলোয়াড় সাকিবের পাশে থাকবো। তাকে কীভাবে রক্ষা করা যায় সে চেষ্টা করবো। তবে যেহেতু এটা আইসিসির বিষয়, আমাদের হস্তক্ষেপ করার সুযোগ নেই। খবরে আসার পর বিষয়টি আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি এবং কি করে সুষ্ঠুভাবে সমাধান করা যায়, সে বিষয়টিও দেখছি’-বলেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
সাকিবের বিতর্কে জড়িয়ে যাওয়া এবং ভারত সফরে না খেললে দলের ওপর কতটা প্রভাব পড়তে পারে সে প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘কোনো খেলোয়াড় যদি খেলে বা না খেলে তার ওপর দল ঘোষণার তো একটা ব্যাপার আছে। এর ওপর অনেক কিছু নির্ভর করবে। ঘটনাটা কি এবং কি হতে যাচ্ছে বিষয়টি জানানোর জন্য আমি ইতোমধ্যে বিসিবির সঙ্গে কথা বলেছি। তারা আমাকে আস্বস্ত করেছেন যে, আজকের মধ্যেই এ বিষয়টি নিয়ে আইসিসির কাছে লিখবেন এবং আশা করছি আজকের মধ্যেই জানা যাবে কি হতে যাচ্ছে।’
তিনি আরও বলেন, বিষয়টি আমার একদম অজানা ছিল। পত্রিকা দেখেই এটা আমি জানতে পেরেছি। জানতে পেরেই আমি ক্রিকেট বোর্ডের সাথে কথা বলেছি। ক্রিকেট বোর্ডও আমাকে বলেছে, তারাও কিছু জানতো না। সাকিব হয়তো বিষয়টি হালকাভাবে নিয়েছে। হয়তো ভেবেছে কিছু হবে না। এটা যে এতদূর এগিয়েছে, কেউ তা বুঝতে পারেনি।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‌’বটতলা রঙ্গমেলা’ আন্তর্জাতিক নাট্যোৎসব শুরু ১৬ নভেম্বর পরবর্তী সংবাদ পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয় : প্রধানমন্ত্রী