ads

মঙ্গলবার , ২৯ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয় : প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ২০০
পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয় : প্রধানমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : পেঁয়াজের বাজারে অস্থিরতা কমছেই না। গত দেড় মাস ধরে পেঁয়াজের দাম স্থিতিশীল রাখার জন্য বাণিজ্য মন্ত্রণালয় নানা উদ্যোগ নিয়েছে। জনগণকে আশ্বাসও দেওয়া হয়েছে। কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। এ বিষয়ে ২৯ অক্টোবর মঙ্গলবার গণভবনে সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। জবাবে তিনি বলেন, পেঁয়াজের বাজারে অস্থিরতা বেশিদিন থাকবে না, এটা সাময়িক। অলরেডি ৫৫ হাজার মেট্রিক টন পেঁয়াজ চলে এসেছে। প্রধানমন্ত্রী বলেন, পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। আমাদের বাসায় পেঁয়াজ ছাড়াই রান্না হয়। পেঁয়াজ নিয়ে এত চিন্তা করার কিছু নেই। হয়তো আগে বেশি ব্যবহার হতো, এখন কম ব্যবহার হবে। দুশ্চিন্তার কিছু নেই। এ সংকট বেশিদিন থাকবে না। যারা মজুত রাখছে, তাদের লোকসানই হবে।
প্রধানমন্ত্রী ১২০টি উন্নয়নশীল দেশের ফোরাম নন-অ্যালাইনড মুভমেন্ট (ন্যাম) সম্মেলনের ১৮তম সম্মেলনে যোগ দিতে ২৪ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত আজারবাইজান সফর করেন।আজারবাইজান সফর সম্পর্কে জানাতে ওই সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজারবাইজানের রাজধানী বাকুর বাকু কংগ্রেস সেন্টারে ২৫ ও ২৬ অক্টোবর দুই দিনব্যাপী এই ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয়। অন্যান্য সদস্য দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ন্যাম সম্মেলনে যোগ দেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাকিবের পাশে আমরা থাকবো : ক্রীড়া প্রতিমন্ত্রী পরবর্তী সংবাদ জাপার যুগ্ম মহাসচিব সাদ এরশাদ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads