ads

মঙ্গলবার , ২৯ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‌’বটতলা রঙ্গমেলা’ আন্তর্জাতিক নাট্যোৎসব শুরু ১৬ নভেম্বর

খবর টি পড়েছেন : ১৯২
‌’বটতলা রঙ্গমেলা’ আন্তর্জাতিক নাট্যোৎসব শুরু ১৬ নভেম্বর
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ঢাকার মঞ্চের আলোচিত নাট্যদল বটতলা। এ নাট্য সংগঠন তৃতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক নাট্যোৎসবের। আগামী ১৬ নভেম্বর নগরীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে ওই উৎসব শুরু হবে। এদিন সন্ধ্যা ৬টায় ‘বটতলা রঙ্গমেলা ২০১৯’ নামে এ উৎসবের উদ্বোধন করবেন নাট্যজন আতাউর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, বিশেষ অতিথি হিসেবে থাকবেন তিন তরুণ নাট্যকার—সাধনা আহমেদ, রুমা মোদক ও শুভাশিস সিনহা।
জানা যায়, ১১ দিনব্যাপী ওই উৎসবের পর্দা নামবে ২৬ নভেম্বর। উৎসবে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টায় মূল রঙ্গমঞ্চে বটতলাসহ দেশের ২টি ও বিদেশের ৮টি নাটকের দল তাদের নাটক পরিবেশন করবে। অংশগ্রহণকারী দেশগুলো হলো—বাংলাদেশ, ভারত, স্পেন, ইরান ও নেপাল।
উৎসবের পরিচালক মোহাম্মদ আলী হায়দার জানান, গতবারের মতো এবারো দেশের ৮ বিভাগের ৮ নাট্যজনকে সম্মাননা প্রদান করা হবে। আগামী ১৭-২৪ নভেম্বর মূল রঙ্গমঞ্চে ওই সম্মাননা প্রদান করা হবে। এবার বিভাগীয় সম্মাননা পাচ্ছেন—খান দেলোয়ার হোসেন (বরিশাল), হেমেন্দ্র চৌধুরী (সিলেট), হরিপদ সূত্রধর (ঢাকা), সবিতা সেনগুপ্ত (রংপুর), গৌরাঙ্গ আদিত্য (ময়মনসিংহ), মিলন চৌধুরী (চট্টগ্রাম), অনিতা মৈত্র (রাজশাহী), রোহানি বেগম মেরী (খুলনা)।
বিভাগীয় নাট্যজনদের পাশাপাশি এবার পর্দার অন্তরালের মানুষদের সম্মান জানানো হবে। যারা দীর্ঘদিন ধরে একটি নাটককে সফল করতে অন্তরালে থেকে নিরলস কাজ করে যাচ্ছেন। তেমনি একজন পাবেন ‘অন্তরালের সম্মাননা’। এ ছাড়া আজীবন সম্মাননা পাবেন নাট্যজন মামুনুর রশীদ।
এই আয়োজনে ‘হৃদয়ঙ্গম ঋদ্ধ মঞ্চে’ শিশুদের প্রহর থাকছে ২ দিন। ২২-২৩ নভেম্বর শিশুদের জন্য আয়োজন করা হবে নাটক, পুতুল নাচ, আর্ট ক্যাম্প। নাটক পরিবেশন করবে বরিশালের শব্দাবলী ও চট্টগ্রামের ফুলকি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শক্তিশালী বিরোধী দল গড়তে সরকারে যায়নি জাপা পরবর্তী সংবাদ সোনাম কাপুরের পার্টিতে বিরাট-আনুশকা

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads