ads

মঙ্গলবার , ২৯ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে সাবেক এমপি ডাঃ সেরাজুল হকের ২৫ তম মৃত্যুবার্ষিকী পালিত

খবর টি পড়েছেন : ১৭১
শ্রীবরদীতে সাবেক এমপি ডাঃ সেরাজুল হকের ২৫ তম মৃত্যুবার্ষিকী পালিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট চিকিৎসক ও শিক্ষানুরাগী প্রয়াত ডাঃ সেরাজুল হকের ২৫ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২৮ অক্টোবর সোমবার বিকেলে শ্রীবরদী পৌর শহরের চাউলহাটিস্থ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ মিঞার রাইস মিল মাঠে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রয়াত ডাঃ সেরাজুল হকের জ্যেষ্ঠ পুত্র, জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল।
উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত ওই আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের নবগঠিত কমিটির আহ্বায়ক আবু রায়হান মোঃ আল বেরুনী। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম দুলাল, যুবদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন দুলাল, সাবেক সাধারন সম্পাদক এস.এম সোহান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এখলাছুর রহমান লিটন। ওইসময় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত কিশোরী রিমি বাঁচতে চায় পরবর্তী সংবাদ শেরপুরে সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ, বাল্যবিয়ে ও ইভটিজিংবিরোধী কমিউনিটি…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads