ads

মঙ্গলবার , ২২ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পদত্যাগের প্রশ্নই আসে না : মেনন

খবর টি পড়েছেন : ২০২
পদত্যাগের প্রশ্নই আসে না : মেনন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ওয়ার্কার্স পার্টির সভাপতি ও ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের শরিক রাশেদ খান মেননের বক্তব্য নিয়ে চিন্তিত জোটের সদস্যরা৷ এজন্য তার কাছে ব্যাখ্যা চাওয়া হবে বলে জানিয়েছেন ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম৷ অপরদিকে ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন তার বিতর্কিত বক্তব্যের জন্য পদত্যাগ করবেন না জানিয়েছেন। খবর ডয়চে ভেলের।
ডয়চে ভেলেকে মেনন বলেন, ‘আমি পদত্যাগ করব না৷ পদত্যাগের প্রশ্নই আসে না৷’ এদিকে বিতর্কিত বক্তব্যের কারণে রাশেদ খান মেননের পদত্যাগ করা উচিৎ বলে ডয়চে ভেলেকে মন্তব্য করেছেন ১৪ দলের আরেক শরিক সাম্যবাদী দলের প্রধান দিলীপ বড়ুয়া। দিলীপ বড়ুয়া বলেন, ‘তিনি (মেনন) কেন বলেছেন, তাঁর কথা সঠিক কিনা সেটার জবাব আমি দেব না৷ তবে তিনি যা বলেছেন তা পদত্যাগ করেই বলা উচিত ছিল৷ তার দুটি অবস্থানতো একসঙ্গে হয় না৷’
দিলীপ বড়ুয়ার এ বক্তব্যের জবাবে ডয়চে ভেলেকে রাশেদ খান মেনন বলেন, ‘আমি পদত্যাগ করব না৷ পদত্যাগের প্রশ্নই আসে না৷ এটাতো শুধু নৈতিকতার প্রশ্ন নয়, এরসঙ্গে রাজনৈতিক প্রশ্নও জড়িত আছে৷ ১৯৮৬ সালেওতো বলা হয়েছিল মিডিয়া ক্যু হয়েছিল৷ তারপরওতো সবাই পার্লামেন্টে ছিল৷ পদত্যাগ না করেও ভোটের জন্য সংগ্রাম চালিয়ে যাওয়া যায়।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ডয়চে ভেলেকে বলেন, ‘উনি (মেনন) যা বলেছেন তা নতুন কিছু না৷ এটা দেশের সবাই জানেন৷ সারা বিশ্বের মানুষ জানেন৷ ৩০ ডিসেম্বর নির্বাচনের নামে কী হয়েছে সেটা কারুর অজানা নয়৷’

Need Ads
পূর্ববর্তী সংবাদ ক্রিকেটারদের আচরণ অপ্রত্যাশিত-অবিশ্বাস্য : সংবাদ সম্মেলনে পাপন পরবর্তী সংবাদ শক্তিশালী নেতৃত্ব বাংলাদেশকে উন্নয়নের মডেল করে তুলেছে :…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads