ads

সোমবার , ২১ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চয়ন, সদস্য সচিব হারুন

খবর টি পড়েছেন : ১৫৮
যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চয়ন, সদস্য সচিব হারুন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সপ্তম কংগ্রেসের প্রস্তুতি কমিটিতে যুবলীগ প্রেসিডিয়াম সদস্য চয়ন ইসলামকে আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদকে সদস্য সচিব করা হয়েছে। ২০ অক্টোবর রবিবার প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি দলের বৈঠকে এ কমিটি করা হয়। বৈঠকে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুর কাদের বলেন, আমাদের সভাপতি (শেখ হাসিনা) যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার ও সাংগঠনিক সম্পাদকদের সাথে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন। তিনি আগামী জাতীয় কংগ্রেস নিয়ে নির্দেশনা দিয়েছেন। সিদ্ধান্ত যেগুলো হয়েছে, বয়স সীমা ৫৫ বছর করা হয়েছে।
তিনি আরও বলেন, সংগঠনটি প্রেসিডিয়াম মেম্বার চয়ন ইসলামকে আহ্বায়ক ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদকে সদস্য সচিব এবং কার্যনিবাহী সদস্যকে নিয়ে সম্মেলন প্রস্তুতি কমিটি করা হয়েছে। এ কমিটি আগামী সম্মেলন পর্যন্ত সম্মেলনে প্রস্তুতি নেবে। যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের সবাইকে অব্যাহতি দিতে নেত্রীর নির্দেশ রয়েছে।
তাহলে কী চেয়ারম্যানকে বহিষ্কার করা হয়েছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তা হয়নি। তবে চেয়ারম্যানকে অব্যাহতি দেয়া হয়েছে। এখন যুবলীগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন কে- এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, এখন সম্মেলন প্রস্তুতি কমিটি সব করবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৫ নাগরিক সেবা মিলবে ডিজিটাল… পরবর্তী সংবাদ জাপান পৌঁছেছেন রাষ্ট্রপতি

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads