ads

সোমবার , ২১ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে সেই লাগেজে মিলল হাত-পা ও মাথাবিহীন লাশ

খবর টি পড়েছেন : ১৭৩
ময়মনসিংহে সেই লাগেজে মিলল হাত-পা ও মাথাবিহীন লাশ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ শহরের পাটগুদাম ব্রিজের কাছে পুলিশের ঘিরে রাখা লাগেজ থেকে হাত-পা ও মাথাবিহীন একটি লাশ উদ্ধার করা হয়েছে। ২১ অক্টোবর সোমবার সকাল সাড়ে ৮টার দিকে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা লাগেজটি খুলে এক পুরুষের হাত-পা ও মাথা ছাড়া দেহের কিছু অংশ উদ্ধার করে। হাত-পা ও মাথা কেটে অন্যত্র ফেলে রাখা হয়েছে বলে ধারণা পুলিশের। লাগেজের ভেতরে পলিথিনে পেঁচিয়ে প্লাস্টিকের বস্তায় ভরে দেহাংশটি রাখা হয়েছিল।
পুলিশ জানায়, পাটগুদাম ব্রিজের কাছে রবিবার বেলা ১১টা থেকে লাল রঙের একটি বড় লাগেজ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশের এক ট্রাফিক কর্মকর্তাকে জানায়। পরে ওই ট্রাফিক কর্মকর্তা সন্ধ্যায় বিষয়টি জেলা পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাগেজটি বালুর বস্তা দিয়ে ঘিরে রাখে এবং টেপ দিয়ে স্থানটি কর্ডন করা হয়।
রাতেই পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন এবং র‌্যাবের সিইও লে. কর্নেল এফতেখার উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ সুপার শাহ আবিদ হোসেন জানান, এটি একটি ঠান্ডা মাথার হত্যাকাণ্ড। দেহাংশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় ও দেহের অন্য অংশগুলো উদ্ধারে অভিযান চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৫ নাগরিক সেবা মিলবে ডিজিটাল… পরবর্তী সংবাদ জাপান পৌঁছেছেন রাষ্ট্রপতি

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads