ads

শনিবার , ১৯ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অভিযানে টার্গেটের কেউ ছাড় পাবে না : কাদের

খবর টি পড়েছেন : ২০৩
অভিযানে টার্গেটের কেউ ছাড় পাবে না : কাদের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শুদ্ধি অভিযানে টার্গেটে থাকা কেউ ছাড় পাবে না। যাদের লক্ষ্য করে ‘শুদ্ধি অভিযান’ চালানো হচ্ছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। কেউ ছাড় পাবে না। শনিবার সকালে নারায়ণগঞ্জের মেঘনা ঘাট এলাকায় পুরাতন মেঘনা সেতুর অ্যাপ্রোচ সড়কের সংস্কার কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি ওইকথা জানান।

Shamol Bangla Ads

আবরার হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, বুয়েটের ছাত্র আবরার হত্যাকাণ্ডের পর প্রধানমন্ত্রীর নির্দেশে সব আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ছাত্রলীগের নেতাকর্মী হওয়ার পরও তাদের কোনো ছাড় দেয়া হয়নি। আওয়ামী লীগের সহযোগী যেসব সংগঠনের মেয়াদ সাত-আট বছর পেরিয়ে গেছে সেসব সংগঠনের সম্মেলন নভেম্বরের মধ্যে শেষ হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এসব সম্মেলনে নতুন নবীন-প্রবীণের সমন্বয়ে নেতৃত্ব গঠন করা হবে।

ওই প্রসঙ্গে তিনি আরও বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা একজন চেঞ্জ মেকার। তিনি সব সময়ই সম্মেলনের মাধ্যমে আধুনিক ও প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নবীন-প্রবীণের সমন্বয়ে কমিটি গঠন করে থাকেন।

Shamol Bangla Ads

আওয়ামী লীগের সম্মেলনও নির্ধারিত সময়ে হবে জানিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, সেই সম্মেলনে নবীন-প্রবীণের সমন্বয় ঘটবে। সম্মেলনের মাধ্যমে দলের নেতৃত্বে অনেক নতুন মুখের জায়গা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতে কাজ করছি : প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ ২০২১ সাল নাগাদ সব ডিজিটাল সেবা আরও সহজ…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads