ads

বুধবার , ১৬ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ রেঞ্জের সেরা এ.এস.আই নির্বাচিত হলেন শ্রীবরদী থানার নজরুল

খবর টি পড়েছেন : ৪৪৮
ময়মনসিংহ রেঞ্জের সেরা এ.এস.আই নির্বাচিত হলেন শ্রীবরদী থানার নজরুল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদী থানার এ.এস.আই নজরুল ইসলামকে ওয়ারেন্ট নিষ্পত্তি করণে সফলতার সাথে দায়িত্ব পালন করায় ময়মনসিংহ রেঞ্জের সেরা এ.এস.আই নির্বাচিত করা হয়েছে। ১৫ অক্টোবর মঙ্গলবার সকালে ময়মনসিংহ রেঞ্জ পুলিশ কার্যালয়ে রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝির সভাপতিত্বে ‘অপরাধ দমন বিষয়ক’ মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় ময়মনসিংহ রেঞ্জের সেরা ওয়ারেন্ট নিষ্পত্তিকারী এ.এস.আই হিসেবে ৪র্থ বারের মতো নজরুল ইসলামের নাম ঘোষনা করা হয়। সফলতার সাথে দায়িত্ব পালন করে পুলিশের ভাবমুর্তি উজ্জল করায় এ.এস.আই নজরুল ইসলামের হাতে সম্মাননা ক্রেষ্ট, সনদপত্র ও নগদ টাকা তুলে দেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি।
সভায় অন্যান্যের মধ্যে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপরাধ) ড. আক্কাছ আলী ভূইয়া, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, ময়মনসিংহ রেঞ্জ অফিসের পুলিশ সুপার হারন অর রশীদ, শেরপুর জেলার পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম পিপিএম, জামালপুরের পুলিশ সুপার দেলোয়ার হোসেন, ময়মনসিংহ কোতয়ালী থানার ওসি মাহমুদুল হাসান, ময়মনসিংহ ডিবি’র ওসি শাহ কামাল হোসেনসহ রেঞ্জ ও জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ভূয়া ম্যাজিস্ট্রেট ও সহযোগী গ্রেফতার পরবর্তী সংবাদ শ্রীবরদীতে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads