ads

মঙ্গলবার , ১৫ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর সদর উপজেলা নির্বাচন ॥ জামানত হারালেন ৫ চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান প্রার্থী

খবর টি পড়েছেন : ১৮৮
শেরপুর সদর উপজেলা নির্বাচন ॥ জামানত হারালেন ৫ চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান প্রার্থী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ অনুষ্ঠিত শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে জামানত হারিয়েছেন আওয়ামী লীগের ২ বিদ্রোহী ও জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থীসহ ৫ জন। নির্বাচনে ভোটারদের প্রদত্ত ভোট এবং প্রার্থীদের প্রাপ্ত ভোট পর্যালোচনায় ১৫ অক্টোবর মঙ্গলবার পাওয়া গেছে ওই তথ্য। জামানত হারানোরা হচ্ছেন জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী, জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইলিয়াছ উদ্দিন (লাঙল), একই পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল (মোটরসাইকেল) ও সাবেক ভিপি, পদত্যাগী উপজেলা ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ বায়েযীদ হাছান (আনারস) এবং ভাইস-চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মোছা মিয়া (মাইক) ও জুলহাস উদ্দিন (উড়োজাহাজ)।
জানা যায়, সোমবার অনুষ্ঠিত সদর উপজেলা পরিষদ নির্বাচনে ১৪ ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৩ লাখ ৬১ হাজার ২৮২ জন ভোটারের মধ্যে ১ লক্ষ ৬৪ হাজার ৪২১ জন অর্থাৎ ৪৫.৫১ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনী বিধিমালা অনুযায়ী, একজন প্রার্থীকে তার জামানত ফেরত পেতে হলে মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট পেতে হয়। সে অনুযায়ী, এ নির্বাচনে চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান পদে বিজিত কোন প্রার্থীকে কমপক্ষে ২২ হাজার ৫৫২ ভোট পেতে হতো। কিন্তু চেয়ারম্যান পদে মিনহাজ উদ্দিন মিনাল ১৬ হাজার ১০৩ ভোট, আলহাজ্ব মোঃ ইলিয়াছ উদ্দিন ৭ হাজার ১৫৭ ভোট ও মোহাম্মদ বায়েযীদ হাছান ৬ হাজার ৬৩০ ভোট এবং ভাইস-চেয়ারম্যান পদে মোহাম্মদ মোছা মিয়া ১০ হাজার ৮৯২ ভোট ও জুলহাস উদ্দিন ১০ হাজার ৬০ ভোট পেয়েছেন। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ৫, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এ ব্যাপারে জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিয়া মঙ্গলবার বিকেলে বলেন, এখনও সেই হিসেব নিরূপণ করা সম্ভব হয়নি। তবে নির্বাচনী আইন অনুযায়ী, কোন প্রার্থী মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগেরও কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। কাজেই সে অনুযায়ী, যারা ৮ ভাগের ১ ভাগ ভোটের কম পেয়েছেন তাদের জামানত বাজেয়াপ্ত হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শাপলার জয় প্রত্যাশিত ॥ চমক দেখালেন মিজান পরবর্তী সংবাদ শেরপুরে ভূয়া ম্যাজিস্ট্রেট ও সহযোগী গ্রেফতার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads