ads

রবিবার , ১৩ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৮৬
শেরপুরে দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ‘নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৩ অক্টোবর রবিবার সকালে জেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কার্যালয়ের তুলসীমালা ট্রেনিং সেন্টার কাম কম্পিউটার ল্যাবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও দুর্যোগ বিষয়ক কর্মকর্তা এএইচএম আব্দুর রউফ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফুল কবীর, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খান, জেলা রেড ক্রিসেন্টের উপ-পরিচালক হায়দার আলী, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোবারক হোসেন, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবুল বাশারসহ, বিভিন্ন এনজিও প্রতিনিধি, রেডক্রিসেন্ট সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক আনার কলি মাহবুবের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্টের উদ্যোগে অগ্নি নির্বাপণ ও ভূমিকম্পে উদ্ধারে করণীয় শীর্ষক মহড়া অনুষ্ঠিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বাল্যবিবাহ নিরোধ দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুর সদর উপজেলা নির্বাচনে শান্তিপূর্ণভাবে ইভিএমে ভোটগ্রহণ শুরু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads