ads

রবিবার , ১৩ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে গৃহবধূ হত্যার অভিযোগে স্বামী-শ্বশুর গ্রেফতার

খবর টি পড়েছেন : ১৮৮
নালিতাবাড়ীতে গৃহবধূ হত্যার অভিযোগে স্বামী-শ্বশুর গ্রেফতার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে চায়না বেগম (২৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ গ্রেফতার হয়েছেন স্বামী ও শ্বশুর। ১৩ অক্টোবর রবিবার বিকেলে তাদের গ্রেফতার করে পুলিশ।
জানা যায়, নকলা শহরের ৩নং ওয়ার্ডস্থ রিহিলা মহল্লার চাঁন মিয়া তার মেয়ে চায়নাকে (২৫) প্রায় এক যুগ আগে নালিতাবাড়ী উপজেলার তালুকপাড়া গ্রামের নূর ইসলামের ছেলে আমজাদ হোসেনের কাছে বিয়ে দেন। বিয়ের পর আমজাদ প্রায়ই তার স্ত্রীকে যৌতুকের জন্য নানাভাবে নির্যাতন করত। এক পর্যায়ে বছরখানেক আগে শ্যালক শাকিল বেড়াতে এলে ভগ্নিপতি আমজাদ তাকে আটকে রেখে যৌতুক দাবি করে। পরে রিহিলার ওয়ার্ড কাউন্সিলর ফিরোজ মিয়ার মধ্যস্থতায় শাকিলকে ছাড়িয়ে নিয়ে জমি বিক্রি করে আমজাদকে এক লাখ টাকা যৌতুক দেন শ্বশুর চান মিয়া। কিন্তু তারপরও গৃহবধূ চায়নার উপর বন্ধ হয়নি নির্যাতন। গত কোরবানীর ঈদের আগে স্বামী আমজাদ তার স্ত্রী চায়নাকে ব্যাপক মারধর করে। এতে চায়না গুরুতর আহত হলে প্রথমে তাকে কবিরাজী চিকিৎসা করায় শ্বশুরবাড়ির লোকজন। কিন্তু কিছুদিন যেতেই চায়নার শারীরিক অবস্থার অবনতি ঘটলে পিতার বাড়ি না জানিয়ে গোপনে চায়নাকে প্রথমে নালিতাবাড়ী ও পরে গত ৫ অক্টোবর ময়মনসিংহের সিটি হাসপাতালে ভর্তি করে। সেখানেও অবস্থার উন্নতি না হলে চায়নাকে চুরখাই কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে গত ৮ অক্টোবর ভর্তি করে শ্বশুরবাড়ির লোকজন। সেখানে ভর্তির পর অবস্থা সংকটাপন্ন হলে চায়নার পিত্রালয়ে খবর পাঠানো হয়। অবশেষে রবিবার সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় গৃহবধূ চায়না। এমতাবস্থায় স্বামীর বাড়ির লোকজন চায়নাকে তালুকপাড়াস্থ বাড়িতে বিকেলে লাশ দাফনের প্রস্তুতি নেয়। কিন্তু চায়নার পিত্রালয়ের লোকজন নালিতাবাড়ী থানায় শরণাপন্ন হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বিকেলে ঘটনাস্থলে গিয়ে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করেন এবং স্বামী আমজাদ ও শ্বশুর নূর ইসলামকে আটক করে থানায় নিয়ে যান। ওই ঘটনায় নিহতের পিতা চান মিয়া বাদী হয়ে চায়নার স্বামী, শ্বশুর, শাশুড়ি ও শ্যালককে আসামী করে নালিতাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমদে বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত চায়নার পিতার অভিযোগের প্রেক্ষিতে থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। ওই ঘটনায় গৃহবধূর স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর সদর উপজেলা নির্বাচন ॥ বিভিন্ন অভিযোগে বিএনপি… পরবর্তী সংবাদ শেরপুরে বাল্যবিবাহ নিরোধ দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads