ads

শনিবার , ৫ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রংপুর-৩ আসনে উপ-নির্বাচন : বাবার আসনে ছেলের জয়

খবর টি পড়েছেন : ২৩৭
রংপুর-৩ আসনে উপ-নির্বাচন : বাবার আসনে ছেলের জয়
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : রংপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে ৫৮ হাজার ৮৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে জয় লাভ করেছেন মহাজোটের প্রার্থী রাহগীর আল মাহী ওরফে সাদ এরশাদ। ধানের শীষ প্রতীকে ১৬ হাজার ৯৪৭ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছেন বিএনপির রিটা রহমান। মোটরগাড়ি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মকবুল শাহরিয়ার ওরফে আসিফ (আসিফ শাহরিয়ার) পেয়েছেন ১৪ হাজার ৯৮৪ ভোট, তার অবস্থান তৃতীয়। ৫ অক্টোবর শনিবার সন্ধ্যা ৭টার পর রংপুরের পুলিশ হলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বেসরকারিভাবে ওই ফলাফল ঘোষণা করেন রির্টানিং কর্মকর্তা জি এম শাহাতাব উদ্দিন। ৬ অক্টোবর রবিবার দুপুর ১২টায় সরকারিভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তিনি।
তিনি জানান, রংপুর-৩ আসনের ১৭৫টি কেন্দ্রে মোট ৪ লাখ ৪১ হাজার ২২৪ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৯৪ হাজার ৬ জন। ভোট কাস্টিংয়ের অনুপাত ২২.৮৬ শতাংশ।
এ নির্বাচনে মোট ৬ জন প্রার্থী অংশ নিয়েছেন। বাকি ৩ জনের মধ্যে গণফ্রন্টের ফোরামের কাজী মোহাম্মদ শহীদুল্লাহ পেয়েছেন ১৬৬২ ভোট, খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মণ্ডল পেয়েছেন ৯২৪ ভোট ও এনপিপি’র শফিউল আলম পেয়েছেন ৬১১ ভোট।

Shamol Bangla Ads

সরেজমিনে দেখা যায়, দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকালের দিকে কেন্দ্রগুলোতে কিছু ভোটারের উপস্থিতি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমে যায়, দুপুরের পর ভোটার শূন্যও দেখা গেছে ‍কিছু কেন্দ্র। অধিকাংশ কেন্দ্রেই ভোটারের জন্য অপেক্ষা করতে দেখা গেছে নির্বাচনি কর্মকর্তাদের।

উল্লেখ্য, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া এই আসনে উপনির্বাচনে অংশ নিয়েছেন ছয়জন প্রার্থী। সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৫টায় শেষ হয়। ইভিএমের মাধ্যমে মোট ১৭৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলাদেশ-ভারতের ৭ সমঝোতা স্মারক সই, ৩ প্রকল্প উদ্বোধন পরবর্তী সংবাদ দ্রুততম সময়ে তিস্তা চুক্তির আশা মোদির

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads