
শ্যামলবাংলা ডেস্ক : আমারা ফ্যাশন হাউজের শো-রুম উদ্বোধন করলেন বাপ্পী-অপু ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। হঠাৎ করেই এই জুটির দেখা মিলেছে রাজধানীর বেইলি রোডের ক্যাপিটাল সিরাজি মার্টেকে। তবে কেনাকাটা করতে তারা সেখানে যাননি।
জানা গেছে, ৪ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় ‘আমারা ফ্যাশন হাউজ’র শো-রুম উদ্বোধন করতে সেখানে গিয়েছিলেন তারা। সেখানে প্রধান অতিথি ছিলেন এই দু’জন। ওইসময় ফ্যাশন হাউজের কর্মকর্তা এবং জনপ্রিয় কয়েকজন মডেল উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস গনমাধ্যম কর্মীদের জানান, ‘আমারা ফ্যাশন হাউজের ড্রেস বেশ ভালো। আমার খুব পছন্দ হয়েছে। আশা করছি ক্রেতাদেরও পছন্দ হবে।’
উল্লেখ্য, অপু-বাপ্পি অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-টু’ সিনেমাটির নির্মাণ কাজ শেষ হয়েছে। দেবাশীষ বিশ্বাস পরিচালিত সিনেমাটি খুব শিগগির প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। প্রযোজক বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড।




















