ads

বৃহস্পতিবার , ৩ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দুর্গাপূজার উৎসবে মাতবেন জয়া

খবর টি পড়েছেন : ১৮৯
দুর্গাপূজার উৎসবে মাতবেন জয়া
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বাংলাদেশ ও কলকাতায় এখন সমানভাবে জনপ্রিয় জয়া আহসান। এই বাংলাদেশে আছেন তো এই কলকতায় এভাবেই সময় কাটে তার। বর্তমানে বাংলাদেশেই রয়েছেন। ৩ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে নতুন এক পণ্যের ব্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হবেন তিনি।

Shamol Bangla Ads

তবে পূজা উপলক্ষে ওপার বাংলার ভক্তদের সঙ্গে পূজার আনন্দ ভাগ করে নিতে ভুলবেন না জয়া। তাই পূজার সময় কোনো শুটিং রাখেননি। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে পূজার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

জয়া আহসান বলেন, ‘আমার কাছে ঈদ মানে বাংলাদেশ। দুর্গাপূজা মানে কলকাতা। আগেও পূজার সময় কলকাতায় থেকেছি। এ বছর পূজার সময়টায় শুটিং নেই। তাই দুর্গাপূজা নিয়ে অনেক পরিকল্পনা করেছি।’

Shamol Bangla Ads

জয়া আরও বলেন, ‘অনেকগুলো ঢাকাই শাড়ি রয়েছে আমার। তার মধ্যে মসলিন, তাঁত, সিল্ক রয়েছে। সব উপহার পেয়েছি। সবকটাই পূজার সময় পরবো। একটাও মিস করব না। প্রতিদিন নতুন শাড়ি, পূজা পরিক্রমা, তাই চুটিয়ে প্যান্ডেল হপিং করব। দুর্গাপূজা বাঙালির প্রাণের উৎসব। আর আমার প্রাণ এপার-ওপার দুই বাংলা জুড়ে।’

সম্প্রতি কলকাতায় অতনু ঘোষ পরিচালিত ‘রবিবার’ সিনেমায় নাম লিখিয়েছেন জয়া আহসান। এছাড়া কলকাতার সৌকর্য ঘোষাল পরিচালিত ‘ভূত পরী’ সিনেমায় অভিনয় করছেন তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অপকর্মকারীদের তালিকা দেখে কমিটি গঠন : কাদের পরবর্তী সংবাদ শারদীয় দুর্গাপূজা শুরু শুক্রবার

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads