ads

মঙ্গলবার , ১ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পূজায় নতুন গান উপহার দিবেন হৈমন্তী

খবর টি পড়েছেন : ২৩৮
পূজায় নতুন গান উপহার দিবেন হৈমন্তী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দুর্গাপূজা উপলক্ষে ‘আকাশে খুশির ডানা মেলে উমা এলে, এগিয়ে গিয়েছি বহুদূর বেদনা ফেলে’ শিরোনামে শ্রোতাদের সামনে আসছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়িকা হৈমন্তী। দেবী দুর্গাকে নিয়ে তৈরি গানটি চলতি সপ্তাহেই ইউটিউবে মুক্তি পাবে বলে জানালেন গায়িকা হৈমন্তী। গানটি লিখেছেন সব্যসাচী ব্যানার্জী এবং সঙ্গীত পরিচালনা করেছেন সৌরভ বাবাই চক্রবর্তী।

Shamol Bangla Ads

হৈমন্তী জানান, গানের গীতিকার ও সঙ্গীত পরিচালক দুজনেই কলকাতার। গানটি তৈরিও হয়েছে কলকাতায়। বাংলাদেশ থেকে হৈমন্তী শুধু ভয়েস দিয়েছেন। তিনি বলেন, কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে ২/৩ দিনের মধ্যে গানটি মুক্তি পাচ্ছে। ‘এই গানটি একটি লিরিক্যাল মিউজিক ভিডিও। পূর্ণাঙ্গ মিউজিক ভিডিও হওয়ার কথা ছিল। কিন্তু আমি টানা ৪৫ দিন আমেরিকায় অবস্থান করার কারণে মিউজিক ভিডিওর শুটিং করে উঠতে পারিনি। তবে পরবর্তীতে গানটির ভিডিও করার পরিকল্পনা রয়েছে।’

হৈমন্তী জানান, গেলো বছর দুর্গা পূজায় তার গাওয়া পূজার গান ‘বছর শেষে আসতে হবে তোমায় দূর্গা মা’ গানটি প্রকাশিত হয়েছিল। কলকাতার জনপ্রিয় গায়ক আকাশ সেনের সঙ্গে গাওয়া তার ওই গানটি কলকাতার স্কাই মুভিজের ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পেয়েছিল। সেই গানটির ভিউ প্রায় ৫৫ লাখ।
এবারের দূর্গা পূজার গানটি নিয়েও আশাবাদী তিনি। শিল্পী মনে করেন, ‘আমার বিশ্বাস এবারের গানটিও আমার শ্রোতা-ভক্তদের ভালো লাগবে। কারণ, এটি অসাধারণ একটি গান হয়েছে।’

Shamol Bangla Ads

উল্লেখ্য, হৈমন্তীর গাওয়া সর্বশেষ গান ‘আকাশে মেঘ জমেছে’। ওই গানে সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন কিংবদন্তি গায়িকা রুনা লায়লা। গানটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শর্টফিল্ম দিয়েই অভিষেক ঘটছে সুহানা খানের পরবর্তী সংবাদ অপকর্মে জড়িতদের বাদ দিয়েই নেতৃত্ব নির্বাচন : ওবায়দুল…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads