ads

রবিবার , ১৫ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রাথমিকে শিক্ষক নিয়োগ: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫৫,২৯৫ জন

খবর টি পড়েছেন : ২৫৪
প্রাথমিকে শিক্ষক নিয়োগ: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫৫,২৯৫ জন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারি শিক্ষক নিয়োগ-২০১৮’ এর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ৫৫ হাজার ২৯৫ জন উত্তীর্ণ হয়েছেন। রোববার প্রাথমিক শিক্ষা অধিদফতর এই ফল প্রকাশ করে। ফল প্রকাশের পর তা অধিদফতরের (www.dpe.gov.bd) ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. এ এফ এম মনজুর কাদির রোববার সন্ধ্যায় সমকালকে বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০১৮’ এর ৬৩ জেলার লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সারাদেশে লিখিত পরীক্ষায় মোট ৫৫ হাজার ২৯৫ জন প্রার্থী পাস করেছেন।
মহাপরিচালক জানান, এই পরীক্ষায় ১২ হাজার আসনের বিপরীতে ২৪ লাখ ৫ জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন। তবে লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৭ লাখ ৭৩ হাজার ৯১৭ জন।
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার প্রথম ধাপ গত ২৪ মে, দ্বিতীয় ধাপ ৩১ মে, তৃতীয় ধাপ ২১ জুন এবং চতুর্থ ধাপের পরীক্ষা ২৮ জুন অনুষ্ঠিত হয়। গত বছরের ৩০ জুলাই ‘সহকারী শিক্ষক’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন কার্যক্রম শেষ হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৪ শিল্পীকে প্রধানমন্ত্রীর ২০ লাখ টাকার অনুদান পরবর্তী সংবাদ ‘নাগরিকত্ব দিলে ফিরতে পারি’ চীনের প্রতিনিধি দলকে রোহিঙ্গারা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads