ads

বুধবার , ১১ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মহাসড়কে টোল আদায়ের সিদ্ধান্তে সরকার অনড় : সেতুমন্ত্রী

খবর টি পড়েছেন : ২০৭
মহাসড়কে টোল আদায়ের সিদ্ধান্তে সরকার অনড় : সেতুমন্ত্রী
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দেশের মহাসড়কে টোল আদায়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের পর এখান থেকে সরে আসার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নিজেই যেহেতু ঘোষণা দিয়েছেন এরপর তো নড়ন-চড়নের কোনো বিষয় নেই। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
সব মহাসড়কে টোল বসানো হবে কি-না জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, জাতীয় মহাসড়কের সব সড়কেইতো আর টোল বসানো হবে না। আমরা প্রধানত জাতীয় মহাসড়কের মধ্যে যেগুলো চার, ছয় এবং আট লেন সড়ক আছে বা নতুন করে হবে, এসব সড়কগুলোতেই টোল আরোপের চিন্তা-ভাবনা করছি। আমরা জেলা শহরগুলোর বড় সড়কগুলো যদি টোলের আওতায় নিয়ে আসি সেটি হবে না। আমরা সেভাবে চিন্তা-ভাবনাও করছি না। ঢাকা-মাওয়া, ঢাকা-চিটাগাং, এক্সপ্রেসওয়ে, এলেঙ্গা এসব সড়কে টোল আরোপ হবে। এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত ফোরলেন হবে, মূলত সেগুলো টোলের আওতায় আনা হবে।
এই টোল আরোপে অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে কি-না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমি মনে করি না এতে কোনো প্রভাব পড়বে। আগে যেখানে চিটাগাং যেতে আট ঘণ্টা সময় লাগতো, এখন সাড়ে ৩ ঘণ্টায় চিটাগাং যাচ্ছেন। কত ঘণ্টা সাশ্রয় হচ্ছে কত ঘণ্টা বেশি কাজ করছেন। এ কারণে ক্ষয়ক্ষতির কোনো আশঙ্কা নেই।
ওবায়দুল কাদের বলেন, চার মহাসড়কে টোল আরোপের বিষয়ে প্রক্রিয়া চলছে। পৃথিবীর সব দেশেই সড়কে টোল আছে। চার লেন, ছয় লেন, আট লেনের সড়ক হবে। পৃথিবীর সব দেশেই সড়ক যারা ব্যবহার করে তাদের কাছ থেকে টোল নেওয়া হয়। বাংলাদেশ কেন ব্যতিক্রম থাকবে? সড়ক মেরামত ও সংস্কার করতে হয়। বিভিন্নভাবে সড়ক ক্ষতিগ্রস্ত হয় ওভারলোডের জন্য।
তিনি বলেন, সড়ক তো মেরামত করতে হয়, সংস্কার করতে হয়। বিভিন্নভাবে সড়ক ক্ষতিগ্রস্ত হয়, ওভারলোডের জন্য ক্ষতিগ্রস্ত হয়। সড়ক দেবে যায়, গর্ত সৃষ্টি হয়। এগুলো তো মেরামত করার প্রয়োজন হয়।
তবে টোল ফি কত হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা নিয়ে প্রক্রিয়া চলছে। মন্ত্রণালয় ও বিআরটি এ বিষয়ে কাজ করছে। একটা রিজেনেবল প্রাইজ দিতে চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে, মন্ত্রণালয় কাজ করছে।
সব মহাসড়কে টোল ধরা হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, আমরা মেইনলি যে জাতীয় মহাসড়কের মধ্যে যেগুলো চার লেন, ছয় লেন, আট লেন- এইসব সড়ক ও হাইওয়েগুলো টোলের আওতায় পড়ে। আমরা এখন জেলা সড়ক যদি টোলের আওতায় নিয়ে আসি, সেটা সঠিক হবে না। আমরা সেভাবে চিন্তা-ভাবনা করছি না।
পদ্মা সেতুর টোল নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি জানিয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সেতুর নির্মাণ প্রক্রিয়া এগিয়ে চলেছে। কিন্তু টোলের ব্যাপারটা নির্ধারণ হওয়ার আগেই কীভাবে আগাম কথা বলব। মূলত পদ্মা সেতুর টোলের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
সরকার টোলের মাধ্যমে সাধারণ মানুষকে করের আওতায় আনার চেষ্টা করছে বলে বিএনপির অভিযোগের জবাবে তিনি বলেন, বিএনপি কোনো ফোর লেন করেনি। কাজেই তাদের এসব বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই। ফ্লাইওভার, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ফোর লেনসহ বাংলাদেশে যা হয়েছে এবং হচ্ছে, এগুলো শেখ হাসিনার সরকারই করেছে। কাজেই এগুলোর অভিজ্ঞতা তাদের নেই, তারা এগুলো বলতেই পারে বলে মন্তব্য করেছেন তিনি।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসামে গিয়ে বলেছেন, ভারতে এনআরসিভুক্ত ছাড়া কেউ থাকতে পারবে না; এক্ষেত্রে বাংলাদেশে কি আবার রোহিঙ্গা পরিস্থিতির মতো কোনো শঙ্কায় আছে কি-না জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, তিনি আসামে গিয়ে কী বলেছেন সেটা আমরা বিবেচনায় নেওয়ার আগে ভারত আমাদের কী বলেছে সেটাকেই বিবেচনায় নেবো। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বাংলাদেশে এসে বলেছেন, এ বিষয়ে ঢাকার উদ্বেগের কোনো কারণ নেই। আমরা সেটা ধরেই অগ্রসর হচ্ছি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিশ্বের শীর্ষ নারী শাসকদের তালিকায় শেখ হাসিনা পরবর্তী সংবাদ পুলিশের কমিউনিটি ব্যাংক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads