ads

রবিবার , ১ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এরশাদের আসনে ভোট গ্রহণ ৫ অক্টোবর

খবর টি পড়েছেন : ২৭৩
এরশাদের আসনে ভোট গ্রহণ ৫ অক্টোবর
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা সভাপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য ঘোষিত রংপুর-৩ আসনে আগামী ৫ অক্টোবর ইভিএমের মাধ্যমে ভোট হবে। ১ সেপ্টেম্বর রবিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান এই তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী, রংপুর-৩ আসনে মনোনয়ন দাখিলের শেষ দিন ৯ সেপ্টেম্বর, বাছাই ১১ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৬ সেপ্টেম্বর এবং ভোটগ্রহণ হবে ৫ অক্টোবর।
নির্বাচন পরিচালনার জন্য রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তা এবং রংপুরের জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা ও রংপুর সদরের উপজেলা নির্বাচন কর্মকর্তাকে সহকারী রিটার্নিং কর্মকর্তাকে নিয়োগ দেয়া হয়েছে।
মোখলেছুর রহমান বলেন, ‘সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত। এই উপ-নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নেওয়া হবে।’
গত ১৪ জুলাই এইচএম এরশাদ চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন। এরপর ১৬ জুলাই এ আসনটি শূন্য হওয়ার গেজেট প্রকাশ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আইএসের দায় স্বীকার অপপ্রচার কি না, তা খতিয়ে… পরবর্তী সংবাদ ‘চতুর্থ শিল্পবিপ্লবে নেতৃত্ব দেবে বাংলাদেশ’

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads