ads

শনিবার , ৩১ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকতে হবে : কৃষিমন্ত্রী

খবর টি পড়েছেন : ২০১
বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকতে হবে : কৃষিমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র মোকাবেলায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শাহবাগ থানা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই আহ্বান জানান।
আব্দুর রাজ্জাক বলেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র চলছে। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে এই সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য নানা দিক থেকে চক্রান্ত চালানো হচ্ছে। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, স্বাধীনতা বিরোধীদের মোকাবিলা করতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে পৃথিবীর কোনো শক্তি নেই আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে পারে।
তিনি বলেন, ষড়যন্ত্র এখনো হচ্ছে, দল যদি সুসংহত থাকে পৃথিবীর কোনো শক্তি নাই আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামাতে পারবে। ২০২১ সালে আমরা নিম্ন মধ্যম আয়ের দেশ-২০৩০ সালে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে উন্নত বাংলাদেশ হবে।
শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জিএম আতিকুর রহমানের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ বক্তব্য রাখেন।
ফজিলাতুন্নেছা ইন্দিরা বলেন, বঙ্গবন্ধুর খুনিদের বিচার বন্ধ করে জিয়াউর রহমান প্রমাণ করেছিলেন তিনি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। ২১ আগস্ট গ্রেনেড হামলার সময় খালেদা জিয়া ক্ষমতায় ছিল। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ওই হামলা চালানো হয়। এই গ্রেনেড হামলার দায়ে খালেদা জিয়াকে অবিলম্বে বিচারের আওতায় আনা হোক। বাসস

Need Ads
পূর্ববর্তী সংবাদ জনগণের কল্যাণে কাজ করতে ছাত্রলীগকে প্রধানমন্ত্রীর নির্দেশ পরবর্তী সংবাদ আইএসের দায় স্বীকার অপপ্রচার কি না, তা খতিয়ে…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads