ads

বুধবার , ২৮ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ইউজিপ-৩ প্রকল্প পরিদর্শনে সন্তোষ প্রকাশ করলেন এডিবি প্রতিনিধি

খবর টি পড়েছেন : ১৮৩
শেরপুরে ইউজিপ-৩ প্রকল্প পরিদর্শনে সন্তোষ প্রকাশ করলেন এডিবি প্রতিনিধি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প (ইউজিপ-৩) প্রকল্প পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন ফিলিপাইন থেকে আগত এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রতিনিধি এলিনর বাকানি। তিনি ২৭ আগস্ট মঙ্গলবার দুপুরে ইউজিপ-৩ প্রকল্পের আওতায় শহরের পৌর লেডিস ক্লাব, কিশোরী ক্লাব, বস্তি পরিদর্শনসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন শেষে ওই সন্তোষ প্রকাশ করেন। তিনি এডিবির সাউথ এশিয়ান ডিভিশনের আরবান ডেভেলপমেন্ট ও ওয়াটার সেক্টর ডিভিশনের কর্মকর্তা হিসেবে নিয়োজিত রয়েছেন।
পরে তিনি ঐতিহাসিক চারু ভবনে পৌর লেডিস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তার অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন, ইউজিপ-৩ প্রকল্পের ৩৬টি পৌরসভার মধ্যে শেরপুর পৌরসভা সেরা অবস্থানে রয়েছে। বিশেষ করে নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতায় এ পৌরসভার কার্যক্রম নিঃসন্দেহে ইতিবাচক ও প্রশংসনীয়। ওইসময় তাকে সহায়তা করেন তার সাথে আগত দোভাষী সুরাইয়া জেবিন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। ওইসময় তিনি পৌর এলাকায় নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা নিশ্চিত করতে নানা পদক্ষেপের কথা উল্লেখ করে তা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন পৌর লেডিস ক্লাবের সভানেত্রী মেয়রপত্নী শাহিনা আক্তার পারভীন। ওইসময় প্যানেল মেয়র আতিউর রহমান মিতুলসহ কাউন্সিলরগণ, সচিব আবু লায়েছ মোঃ বজলুল করিম বাপ্পী, নির্বাহী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিম, পৌর কর্মকর্তা-কর্মচারী সংসদের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক রফিকুজ্জামান ঝন্টুসহ এলজিইডির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, গ্যাপ এর আওতায় বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণকারী ব্যক্তি-প্রতিষ্ঠানসহ স্থানীয় উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ১০ দিনের সরকারি সফরে বিদেশ যাচ্ছেন শেরপুরের পৌর… পরবর্তী সংবাদ শেরপুরে শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর লাশ উদ্ধার ॥ স্বামী…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads