ads

মঙ্গলবার , ২৭ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বালুভর্তি ট্রাক্টরের ধাক্কায় ইউপি সদস্য নিহত, আহত ২

খবর টি পড়েছেন : ১৪০
নালিতাবাড়ীতে বালুভর্তি ট্রাক্টরের ধাক্কায় ইউপি সদস্য নিহত, আহত ২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে বালু বোঝাই বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন নজরুল ইসলাম মিন্টু নামে এক ইউপি সদস্য। আহত হয়েছেন আরও দু’জন। ২৭ আগস্ট মঙ্গলবার বিকেলে উপজেলার যোগানিয়া সাহেব আলী মোড় এলাকায় নাকুগাঁও স্থলবন্দর সড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল উপজেলার কাকরকান্দি ইউপি’র ৪নং ওয়ার্ড সদস্য ছিলেন।
জানা যায়, মঙ্গলবার বিকেল ৪টার দিকে নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য নজরুল ইসলাম মিন্টু দুই আত্মীয় আব্দুর রব ও জাহিদুল ইসলামকে সঙ্গে নিয়ে ছেলের বিয়ের দাওয়াত দিয়ে নকলা থেকে মোটরসাইকেলযোগে নালিতাবাড়ী ফিরছিলেন। পথিমধ্যে যোগানিয়া সাহেব আলী মোড় এলাকায় পৌছলে নালিতাবাড়ী থেকে নকলাগামী একটি বালু বোঝাই বেপরোয়া গতির ট্রাক্টর সামন থেকে মোটরসাইকেলটিকে প্রচ- ধাক্কা দিলে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে মোটরসাইকেলটি ভেঙ্গে যায় ও ছিটকে পড়ে যান চালক ইউপি সদস্যসহ ৩ আরোহী। ওইসময় আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করলেও ঘটনাস্থলেই প্রাণ হারান ইউপি সদস্য নজরুল ইসলাম। পরে আহত অবস্থায় আব্দুর রব ও জাহিদুলকে উদ্ধার করে নালিতাবাড়ী হাসপাতালে নেয়া হলে গুরুুতর আহত জাহিদুলকে ময়মনসিংহ প্রেরণ করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ট্রাক্টরটি আটক করেছে। তবে দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে গেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ডেঙ্গু পরিস্থিতি ও উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ক মতবিনিময়… পরবর্তী সংবাদ নকলায় ডেঙ্গু, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads