নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ আগস্ট সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও আইন-শৃঙ্খলা কমিটির প্রধান উপদেষ্টা শাহ মোঃ বোরহান উদ্দিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাইস-চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, মহিলা ভাইস-চেয়ারম্যান ফারিদা ইয়াসমিন, হাজী জালমামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাব আলী, ট্রাফিক ইন্সপেক্টর শাহাব উদ্দিন, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, ফয়েজ মিল্লাত, শওকত হোসেন খান মুকুল প্রমুখ। সভায় কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।









